বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের ডুমুরখালি বাজারে কপোতাক্ষ নদের উপর কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার সংলগ্ন খেয়াঘাটে নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি একটি সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় স্থানীয় মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সেতুটি উদ্বোধন করা হয়। স্থানীয় সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনি ও মাষ্টার জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার প্রমুখ। এই সেতুর মাধ্যমে মনিরামপুর ও ঝিকরগাছা দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। ফলে যাতায়াতের দূরত্ব ৫ থেকে ৬ কিলোমিটার কমেছে।0

স্থানীয় মালয়েশিয়া প্রবাসী জিয়াউর রহমান নিজস্ব অর্থায়নে এই ব্রীজটি নির্মাণ করেন। এরআগে ডুমুরখালি ও উজ্জলপুর দু’গ্রামের হাজার হাজার মানুষ কপোতাক্ষ নদ নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার হতো। উদ্যোক্তা জিয়াউর রহমান বলেন- ডুমুরখালী বাজারে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি বাজার আছে। এগুলোর উন্নয়নের কথা ভেবে সেতু করা হয়েছে। নদের ওপারের ঝিকরগাছার মানুষজন এপারে আসতে খুব কষ্ট। আষাঢ়-শ্রাবণ মাসে নদ কানায় কানায় ভরে যায়। নৌকা পার হতে তখন খুব সমস্যা হয়। ঝুঁকি নিয়ে নৌকায় করে স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বইখাতা ভিজে যেতো। সেতু হওয়াতে উজ্জ্বলপুর, বালিয়াডাঙ্গা, খোশালনগর, ডুমুরখালী, রূপসপুর, তাজপুর ও দশআনিকোলা গ্রামের মানুষের নদ পারাপারে গন্তব্যে পৌঁছানো সহজ হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস