বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছে বিপিএল

সারাদিনের অনিশ্চয়তা, প্রেস কনফারেন্স, মিটিং-সিটিং এবং নানা জল্পনা-কল্পনার পর অবশেষে রাত ৯টার আগেই কোয়াবের এক প্রেস বিবৃতিতে জানানো হয়—বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম যদি প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে ক্রিকেটাররা শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত।

এই ঘোষণার পরই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রাত ১০টার পর ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওই বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ সব সিনিয়র ক্রিকেটার উপস্থিত ছিলেন। অন্যদিকে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুন আবেদীন ফাহিম, ইফতেখার আহমেদ, ইফতেখার রহমান মিঠু, শানিয়ান তানিমসহ আরও কয়েকজন কর্মকর্তা।

বৈঠক শেষে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন, আগামীকাল থেকেই ক্রিকেটাররা মাঠে ফিরছেন। শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে বিপিএল। আজকের (১৫ জানুয়ারি) যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেগুলো আগামীকাল (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। অর্থাৎ সূচিতে এক দিনের পরিবর্তন আসছে।

এর মধ্য দিয়ে তামিম ইকবালকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম যে ক্রিকেটারদের বিরাগভাজন হয়েছিলেন এবং তার পদত্যাগের দাবিতে গত ৭২ ঘণ্টা ধরে ক্রিকেটাররা যে কঠোর অবস্থান নিয়েছিলেন, সেই আন্দোলনের আপাতত ইতি ঘটল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড কর্তাদের সঙ্গে কোয়াব নেতৃবৃন্দের সরাসরি বৈঠক ও আলোচনার মাধ্যমেই এই সমাধান এসেছে।

বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে একটি সুসংবাদ। অনিশ্চয়তার মুখে পড়া বিপিএল আবারও মাঠে গড়াতে যাচ্ছে এবং ক্রিকেটাররাও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তাদের অবস্থান থেকে সরে এসেছেন। বিসিবিও এ ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে।

তবে সচেতন মহলের অভিমত, বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কোয়াবের সঙ্গে বসে সমঝোতায় পৌঁছেছে, সেই বৈঠকটি আরও আগেই করা যেত। তাহলে এতটা অচলাবস্থা, পানি ঘোলা হওয়া কিংবা জটিল পরিস্থিতির সৃষ্টি হতো না—দু’পক্ষকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।

সবকিছুর পরেও আশার কথা, বিপিএল শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে এবং খেলোয়াড়রা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর