শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেছে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা বারোটায় সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে অধ্যক্ষ ও অধ্যাক্ষের সাথে তারা সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর থানা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারি সাফায়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা থানা ও সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ছাত্রশিবিরের সভাপতি মোঃ বেলার হোসেন বলেন, আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই। কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল