বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় শিশুদের নিয়ে সাংবাদিকতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে হ্যালো ডট বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরার বিনেরপোতা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উপ-কেন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার ও সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।

সভাপতিত্ব করেন শিশু শিক্ষার্থী মাহিশা মৌনতা।

স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।

বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাংবাদিক তনুশ্রী বিশ্বাস প্রশিক্ষণ প্রদান করেন।

এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, সংবাদকর্মী আরিফ মাহমুদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ জন শিশু শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, দেশ ও সমাজ উন্নয়নে সুস্থ ধারার সাংবাদিকতা অত্যাবশ্যকীয়। মিথ্যা ও গুজব সম্পর্কে সচেতন থাকাও জরুরি।
শিশুদের উদ্দেশ্য তিনি বলেন, শিশু সাংবাদিকতার প্রেক্ষাপটে আগে পড়ালেখা তারপরে সচেতনতামূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মনন বিকাশে তথ্য সমৃদ্ধ থাকতে হবে, শিশুদের কথা তুলে ধরতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার

প্রশিক্ষণে অংশ নেয়া শিশু শিক্ষার্থীরা

একই রকম সংবাদ সমূহ

নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে

নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়বে। তবে নতুন নিয়োগপ্রাপ্তদের তুলনায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি