Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। শনিবার (২ আগস্ট) ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। যারই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতেবিস্তারিত পড়ুন
জুলাই আন্দো/লনে গণকব/রের ১১৪ ম/রদে/হ তোলা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছেমতো জায়গায় কবর দিতে পারবেন। শনিবার (২ আগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবী কবর স্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার যদি চায় তবে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনেরবিস্তারিত পড়ুন
কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নি/হ/ত-৫

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে ছেড়ে যাচ্ছিল। ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় ট্রেনটির ধাক্কায় যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজনবিস্তারিত পড়ুন
বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো কর্মকর্তা নেই : পুলিশ সদর

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে এক নারীকে ‘বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি)’ হিসেবে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ওই নারীর নাম ‘সুমাইয়া জাফরিন’ বলে দাবি করা হয়েছে বিভিন্ন পোস্টে। বিষয়টি বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করায়, বিভ্রান্তি দূর করতে একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (০২ আগস্ট) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সুমাইয়া জাফরিন’ নামে বাংলাদেশ পুলিশে কোনোবিস্তারিত পড়ুন
আগামী নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে : নাহিদ

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে বলে জানিয়েছে দলটি। শনিবার (২ আগস্ট) এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েওবিস্তারিত পড়ুন
১৮ তলা থেকে পড়েও বেঁচে গেল ৩ বছরের শিশু!

তিন বছর বয়সি এক শিশু ১৮ তলা ভবন থেকে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে। ঘটনাটি ঘটেছে চীনের হাংঝো শহরে। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ জুলাই দক্ষিণ পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝোতে দাদা-দাদির তত্ত্বাবধানে রেখে গিয়েছিলেন শিশুটির বাবা-মা। শিশুটি ঘুমিয়ে পড়ার পর তারা ঘরের কিছু কেনাকাটা করতে বাইরে যান। তবে তারা ফেরার আগেই শিশুটি জেগে বাথরুমে গিয়ে কমোডের ওপর উঠে একটিবিস্তারিত পড়ুন
বিমান থেকে গাজায় ত্রাণ ফেলবে ইতালি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করবে ইতালি। চলমান সংঘাতে বিপর্যস্ত গাজার বেসামরিক জনগণের জন্য জরুরি সহায়তা পৌঁছাতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। রোম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেন, ‘গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে ইতালির সেনাবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে একটি বিমান ত্রাণ মিশনের অনুমোদন দিয়েছি।’ তিনি আরও জানান, ইতালিরবিস্তারিত পড়ুন
৪০ বছর পর জানলেন নিজের ৫ সন্তানের পিতা নন তিনি

৪০ বছর ধরে যাদের বাবা হিসেবে লালন-পালন করেছেন, ডিএনএ পরীক্ষায় জানা গেল, তাদের কারোরই জৈবিক পিতা নন তিনি। সম্প্রতি বাহরাইনে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু জানিয়েছে, ৪০ বছর আগে এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই ব্যক্তি। দাম্পত্য জীবনও চলছিল স্বাভাবিক নিয়মেই। একে একে তাদের ঘরে আসে পাঁচ সন্তান। দীর্ঘদিন এই সন্তানদের আদর-স্নেহে বড় করেছেন তিনি,বিস্তারিত পড়ুন
খোঁজ মিলছে না বিমানে সহযাত্রীর চড় খাওয়া সেই ব্যক্তির

ভারতে একটি বিমানে সহযাত্রীকে চড় দিয়েছেন আরেক যাত্রী। এরপর চড় খাওয়া ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ ওই যাত্রীর নাম হুসেইন আহমেদ মজুমদার (৩২)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হুসেইন ইন্ডিগোর ফ্লাইটে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই থেকে কলকাতা হয়ে আসাম রাজ্যের শিলচর যাচ্ছিলেন। মাঝ আকাশে হোসেইন হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ার পর এক যাত্রী তাকে চড় মারেন। চড় দেয়া ওই ব্যক্তির নাম হাফিজুলবিস্তারিত পড়ুন
জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (০২ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে, জুলাই ঘোষণাপত্র নিয়েবিস্তারিত পড়ুন

