Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিয়ে করতে যাওয়ার সময় বরের মৃ/ত্যু

কুমিল্লার চান্দিনায় গাড়িতে করে বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাচ্ছিলেন বর অমিত কুমার সরকার। পথিমধ্যে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত কুমার সরকার। বর অমিত সরকার কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে বিয়ে ঠিকবিস্তারিত পড়ুন
রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ, যান চলাচলে ডিএমপির নির্দেশনা

রাজধানীতে বিভিন্ন সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রোববার (৩ আগস্ট)। এসব সমাবেশ ঘিরে যানজট সৃষ্টি হতে পারে। এ বিষয়ে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে। এতে এসব এলাকায়, বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবেবিস্তারিত পড়ুন
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু

গাজী হাবিব, সাতক্ষীরা: রিমঝিম শ্রাবণের সুরেলা বিকেলে আবৃত্তি, কবিতা ও গানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সব্যসাচী আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা, শক্তিমান আবৃত্তিকার ও গল্পকার মনিরুজ্জামান ছোট্টুর জন্মদিন। বন্ধু-বান্ধব, সহকর্মী, পরিবার এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন এই গুণীজন। শুক্রবার (০১ আগস্ট) বৃষ্টিস্নাত বিকেল ৪টায় সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পৃষ্ঠপোষকতায় ম্যানগ্রোভ সভাঘরে চিত্রকর পূর্ণ দেব পাল ও তাঁর শিষ্যদের আঁকা চিত্র প্রদর্শনী উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে মনিরুজ্জামান ছট্টুর জন্মদিনেরবিস্তারিত পড়ুন
দেবহাটায় বিএনপির সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ায় সাংবাদিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ার প্রতিবাদে অপর প্রার্থী সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনটি করেছেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উক্ত ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী নাংলা গ্রামের মৃত নুরুদ্দীন গাজীর ছেলে জাকির হোসেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে শুক্রবার ১আগষ্ট রাত ৮টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর উক্ত ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদকবিস্তারিত পড়ুন
তালায় ৫ হাজার মানুষ পানিবন্দি, বিশুদ্ধ পানির সংকট চরমে

সেলিম হায়দার: যশোর জেলার কেশবপুর উপজেলার আলাদিপুর এলাকার উজান পানির প্রবাহে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শিরাশুনি গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বেড়েছে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি। কর্মহীন হয়ে পড়েছেন শত শত পরিবার। শুক্রবার (১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেশবপুর এলাকার উজান পানি প্রবাহিত হয়ে তালার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে প্রবেশ করছে। গ্রামের অধিকাংশবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জুম্মার মাধ্যমে শুরু উপজেলা মডেল মসজিদের কার্যক্রম

কলারোয়া প্রতিনিধি: পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে কলারোয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম শুরু হলো। প্রায় চার বছর আগে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মসজিদটি ব্যবহার উপযোগী ছিল না। এখন মসজিদটি কেবলমাত্র নামাজের জন্য উন্মুক্ত করা হলো। গণপূর্ত বিভাগের বাস্তবায়নাধীন এ মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ গত কয়েক মাস ধরে দিনরাত বিরামহীনভাবে চলতে থাকে। পূর্বেই মসজিদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম ১ আগস্ট জুম্মারবিস্তারিত পড়ুন
তরুণদের পরিবেশ সচেতনতায় ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট ‘ভিবিডি কোস্টাল কাপ ২০২৫’। শুক্রবার (১ আগস্ট) সাতক্ষীরা পিটিআই মাঠে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও উপকূল দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সবুজ দল ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দুই দলের নেতৃত্বে ছিলেন রিফাত হোসেন (সবুজ দল) ও সিফাত আহমেদ (উপকূল দল)। খেলার উদ্বোধনবিস্তারিত পড়ুন
অবসরে গেলেন কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলের প্রধান শিক্ষক আমানুল্লাহ

শেখ শাহাজাহান আলী শাহীন: অনেকটা নিরবে নিভৃতে শিক্ষক নেতা ও কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আমানউল্লাহ আমান কর্মজীবনে শেষ দিন পার করলেন ৩১ জুলাই ২০২৫ এ। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের নিয়মের বাধ্যবাধ্যকতায় কর্ম জীবনের ইতি টানলেন। মোঃ আমানুল্লাহ আমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ফয়জুল্যাহ গ্রামে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত্যু জাহাবকস্ মালী ও মাতা আয়রা বেগমের ২ ভাইয়ের মধ্যে তিনি বড় ছেলে। বামনখালী হাইস্কুল থেকে ১৯৮১ সালেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘জুলাই শহীদ স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবু সাঈদ টিম ও রানার্সআপ হয়েছে শহীদ আসিফ টিম। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দাতা হওয়ার গৌরব অর্জন করেছেন সৌহার্দ্যবিস্তারিত পড়ুন
সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা।। বৃষ্টি ভেজা বিকেল। আকাশে ঘন মেঘ, তবুও থেমে নেই বন্ধুসভার বন্ধুদের পদচারণা। হাতে সবুজের চারা, মনে পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া—এই প্রতিপাদ্যে চলমান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই আয়োজন করা হয় এ কর্মসূচি।বিস্তারিত পড়ুন

