Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব বলেন, ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে, একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে।বিস্তারিত পড়ুন
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত হওয়া বিষয়গুলো

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরু হওয়ার আগে এসব কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, খসড়া দেওয়া হয়েছে। আজ বা আগামীকাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেওয়া হবে। আর ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়বিস্তারিত পড়ুন
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে : প্রধান উপদেষ্টা

সংস্কার গভীর না হলে দেশে আবারও স্বৈরাচার আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয়, মনের গভীরতর জায়গার সংস্কার করতে হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুধু ওপরেবিস্তারিত পড়ুন
‘৩ প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারো জাতীয় বিপর্যয় ঘটতে পারে’ : জামায়াতের আমির

তিন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন, এই ৩টি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটতে পারে।’ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘জুলাই স্মরণসভায়’ দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘যারা খুন করেছে,বিস্তারিত পড়ুন
জুলাই সনদের খসড়া প্রকাশ নিয়ে এনসিপির আপত্তি

জাতীয় ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণপদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে, যার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণবিস্তারিত পড়ুন
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম এ ঘোষণা দেন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৩০ জুলাইবিস্তারিত পড়ুন
উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ককপিট থেকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক পাইলটকে। গ্রেপ্তার পাইলটের নাম রুস্তম ভাগওয়াগার (৩৪)। তিনি মার্কিন বেসরকারি বিমানসংস্থা ডেল্টা এয়ারলাইন্সের হয়ে কাজ করতেন। ঘটনাটি ঘটেছে রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে। মিনোসেটার মিনিয়াপোলিস শহর থেকে উড্ডয়ন করা ডেল্টার একটি বোয়িং উড়োজাহাজ যথাসময়ে সানফ্রান্সিসকোতে অবতরণ করে। অবতরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই ককপিটে থাকা রুস্তমকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটি এবং স্থানীয় পুলিশের একটি বিশেষবিস্তারিত পড়ুন
৫ আগস্ট বন্ধ থাকবে উচ্চ আদালত

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উচ্চ আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত গত ০২ জুলাইয়ের প্রজ্ঞাপনমূলে সরকার প্রতিবছর ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ০৫ আগস্ট (মঙ্গলবার) সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।
প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসুস্থ সাংবাদিক দেলোয়ারের পাশে সাংবাদিক কল্যাণ পরিষদ

নিজস্ব প্রতিনিধি: জাতীয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন জ্বরে অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আনিসুর রহমান’র নেতৃত্বে অসুস্থ সাংবাদিক দেলোয়ার হোসেনকে দেখতে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলীবিস্তারিত পড়ুন

