বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাকদুম।

অভিযানে ভেজাল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানের সময় জাহাঙ্গীর ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠানে এলপিজি গ্যাস ক্রয়-বিক্রয়ের বৈধ রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত আনুমানিক আড়াই লক্ষ টাকা মূল্যের ১২১ ড্রাম ভেজাল কাঁচামাল জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোর অঞ্চলের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম ব্যবহার করে নকল খেজুরের গুড় ও আখের গুড় উৎপাদন করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কারখানাগুলোতে অভিযান চালিয়ে এসব অনিয়মের সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম বলেন, ভেজাল খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। কেউ যদি মানুষের জীবন নিয়ে ব্যবসা করতে চায়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যৌথ অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুমবিস্তারিত পড়ুন

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীনবিস্তারিত পড়ুন

  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি