Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাবেক সাংসদ ও বিএনপির এই কেন্দ্রীয় নেতার সুস্থতার জন্য সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এক বিবৃতি প্রদান করেছে। বিবৃতিদাতাদের মধ্যে আছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কাটিয়া শাহী মসজিদে যোহরের নামাজ শেষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। আস্কারপুর শহীদ আসিফ আদর্শবিস্তারিত পড়ুন
তালায় সুনাম কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ সংস্থার সহযোগীতায় সুশাসন-নাগরিক অধিকার ও মর্যাদা -সুনাম তালা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় তালা ডাক বাংলো হল রুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সুনাম কমিটির সভাপতি সাংবাদিক ইমরান হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য জোৎনা দত্ত। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ জয়দেব সাধু, সদস্য সুমাইয়া ইয়াসমিন স্বপ্না, হাবিবা খাতুন, আনোয়ার হোসেন, কাজী এমদাদুল বাড়ি জীবন, কাজীবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সমন্বয় সভা

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান প্রভাবের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে জরুরি অভিযোজন উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যবৃন্দ। এই দাবির প্রেক্ষিতে ২৬ জুলাই ২০২৫ বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় শ্যামনগর লিডার্স অফিসে ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ফোরামের সম্পাদক রনজিৎ কুমার বর্মন, সদস্য শাহানাবিস্তারিত পড়ুন
চাঁদাবাজ যতই শক্তিশালী হোক, ধরে ফেলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে চাঁদাবাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে ভালোভাবে কাজ করে যেতে হবে। কোনো বিশেষ ব্যক্তির রিকুয়েস্টে চাঁদাবাজকে ছাড় দেয়া যাবে না। চাঁদাবাজ যতই শক্তিশালী হোক না কেন র্যাব কর্মকর্তা থেকে শক্তিশালী না। ধরে ফেলতে হবে। শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। বর্তমানে দেখছি মাদকেরবিস্তারিত পড়ুন
নির্বাচনে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই’র অপব্যবহার : সিইসি

নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই’র অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বলেছেন, আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এইবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইজিপি
জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য কখনো ব্যর্থতা

মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জীবন সবসময় সোজা পথে চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা এটাই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনো ভেঙে পড়বে না বরং তা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ়চিত্তে এগিয়ে চলবে। শনিবার (২৬ জুলাই) রাজারবাগে পুলিশে কর্মরত সদস্যদের কৃতী সন্তানদের ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেধাবী সন্তানদের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমাদের অদম্য মেধা আকাশ ছোঁয়ার স্বপ্ন, পাহাড়বিস্তারিত পড়ুন
কোন বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে গ্রহণ করা হবে, কোন রোহিঙ্গাকে নয়

ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ তথ্য দেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’ জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন
নির্বাচন ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করবো : স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানের সময়ে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি। নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে। নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা চেষ্টা করব। শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলেবিস্তারিত পড়ুন
আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এই আধুনিক হুমকি অস্ত্রেরবিস্তারিত পড়ুন

