শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে : মির্জা ফখরুল

আনুপাতিক নির্বাচন (পিআর) কী, এটা জনগণ বোঝে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী? শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করেবিস্তারিত পড়ুন

পুরোনো সিস্টেমে দেশকে আর চলতে দেবো না : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সিস্টেমে পুরোনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেব না। অভ্যুত্থানের পরে নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।‌ শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে দেশে গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত‍্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরাবিস্তারিত পড়ুন

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। আইনের ব্যত্যয় তো হয়েছেই। প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে। আর মানুষগুলো তো রয়েই গেছে। মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও। কিন্তু সেটা সম্ভব না। এ জন্য মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে।’ শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়েরবিস্তারিত পড়ুন

মাইলস্টোন ট্র্যা/জে/ডি: আরো মৃ/ত্যু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়ালো। দগ্ধ মাসুমা (৩৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মাসুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,বিস্তারিত পড়ুন

স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন কর্নেল অলি

লিবারেল ডেমোক্রোটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম তার স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শনিবার (২৬ জুলাই) অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, অলি আহমদ সপরিবারে গত ১৯ জুলাই চট্টগ্রাম এবং রাঙামাটি সফরে যান। ২০ জুলাই আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে সাবেক এমপি মমতাজ অলি একটি স্পিডবোটে ওঠার পর হঠাৎ পা স্লিপ করে পড়ে গিয়েবিস্তারিত পড়ুন

খাগড়াছড়িতে দুপক্ষের গো/লাগু/লিতে নি/হ/ত ৪

খাগড়াছড়ির দীঘিনালায় সন্তু লারমার জেএসএস ও প্রসিতপন্থী ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহতের খবর জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস এর সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয় বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া। পুলিশ সূত্রে জানা গেছে, ইউপিডিএফ দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএস দলের সশস্ত্রবিস্তারিত পড়ুন

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির প্রশ্নে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে। মেলোনি ইতালীয় দৈনিক লা রিপাবলিকাকে বলেন, আমি ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, কিন্তু প্রতিষ্ঠার আগে এটিকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নই। তিনি আরও বলেন, যদি এমন কিছু যা বিদ্যমান নেই তা কাগজে স্বীকৃত হয়, তবে সমস্যাটি সমাধান (কাগজে-কলমে) হয়ে যেতে পারে। আসলে তখন সমাধান বাস্তবে বিদ্যমান থাকবে না। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ইসরায়েল এবংবিস্তারিত পড়ুন

ব্যস্ত রাস্তায় পড়লো বিমান, দাউদাউ আ/গু/নে নি/হ/ত ২

শহরের ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে একটি ছোট আকারের ‘ফ্রেসিয়া আরজি’ আল্ট্রালাইট উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ভেঙে পড়ে, সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কে মুখ থুবড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুনের গোলায় পরিণত হয়। এ সময় সড়কে থাকা গাড়িগুলো প্রাণপণে এড়িয়ে চলার চেষ্টা করে। উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়াতে এ ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হন বিমানেরবিস্তারিত পড়ুন

টানা ৫ দিন বৃষ্টির আভাস

বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সেইসঙ্গে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা নদীবন্দর সতর্কবার্তায় জানিয়েছে, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।বিস্তারিত পড়ুন

এক বিয়ের খাবার খেয়ে গেলেন অন্য বিয়ের বরযাত্রীরা!

চট্টগ্রামের মীরসরাইয়ে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেছেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং সোনালী কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান। মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে অন্য বিয়ের খাবার খেয়েবিস্তারিত পড়ুন