শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক, নেয়া হচ্ছে নিউইয়র্ক: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর হেলিকপ্টার ও জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

ট্রাম্পের দাবি, মাদুরো ও তার স্ত্রী নিজেদের দেশের মানুষ ছাড়াও অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন।

‘বাড়ির চেয়ে দুর্গই ছিল বেশি’

মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে, সেই জায়গার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, সেটি কোনও বাড়ির মতো নয়, বড় একটি দুর্গের মতো ছিল। চারপাশ ছিল নিরেট ইস্পাতে ঘেরা। আবহাওয়া প্রতিকূল থাকায় অভিযান শুরু করতে চার দিন দেরি হয়েছে জানিয়ে তিনি বলেন, হঠাৎ আবহাওয়া অনুকূলে আসায় আমরা অভিযানের নির্দেশ দেই।

অভিযানের তীব্রতা ও গতি নিয়ে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি এটি (আটক করার দৃশ্য) আক্ষরিক অর্থেই একটি টেলিভিশন শো দেখার মতো করে দেখছিলাম। অভিযানের গতি ও ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য। বিশ্বের আর কোনও দেশের পক্ষে এমন কৌশলগত অভিযান চালানো সম্ভব নয়।

এক সপ্তাহ আগেই আত্মসমর্পণের প্রস্তাব

ট্রাম্প জানান, তিনি এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে পদত্যাগ ও আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্পের কথায়, আমরা আরও নিখুঁত এবং শক্তিশালী কিছু করতে চেয়েছিলাম। ভেনেজুয়েলার তেল শিল্পের ওপর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকবে বলেও তিনি ইঙ্গিত দেন।

কোনও মার্কিন সেনার মৃত্যু হয়নিষ

অভিযানে মার্কিন পক্ষের ক্ষয়ক্ষতির বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের পক্ষে কয়েকজন আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি। যারা আহত হয়েছেন, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। মাদুরোকে আটক করার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বকে এই বার্তাই দিতে চায় যে, তাদের আর কেউ ‘ধমক’ দিতে পারবে না।

বিরোধী নেত্রীকে সমর্থনের ইঙ্গিত

ভেনেজুয়েলার পরবর্তী নেতৃত্ব প্রসঙ্গে বর্তমানে নরওয়েতে থাকা বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে সমর্থন দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি আমাদের এখন দেখতে হবে। মাদুরোর অধীনে যে নির্বাচন হয়েছিল তা ছিল কলঙ্কজনক।

যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের মাধ্যমে প্রতি বছর লাখো মানুষের মৃত্যুর জন্য মাদুরো প্রশাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, আমরা আর এসব সহ্য করব না।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী