রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শততম টেস্টে সেঞ্চুরি মুশফিকের, দাদা-দাদি ও নানা-নানিকে উৎসর্গ

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ঢাকা টেস্টটি মুশফিকুর রহিমের সাদা পোশাকের শততম ম্যাচ। নিজের শততম টেস্টটি সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। নিজের ক্যারিয়ারের বিশেষ এই সেঞ্চুরি নিজের দাদা-দাদী ও নানা-নানীকে উৎসর্গ করেছেন মুশফিক। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। এতেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হওয়ার আগে ২১৪ বলে ১০৬বিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ছয় বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহবিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক করবে পরবর্তী সংসদ : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর নতুন সংবিধান ছাপানো উচিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। তবে এর গঠন কী হবে, তা ঠিক করবে পরবর্তী সংসদ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে মানুষ এখন নিজের ভোট নিজ দিতে পারবে। এখন থেকে আর দিনের ভোট রাতে হবে না কিংবাবিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর এবার এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লিখেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। চালু হবে পরবর্তী সংসদ থেকে। এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এবিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব : আমীর খসরু

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এটা কীভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব । গ্রহণযোগ্য অনেকগুলো নির্বাচন এই ব্যবস্থায় হয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন সামনেবিস্তারিত পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় পুনর্বহাল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রায়কে দেশের ইতিহাসে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ আখ্যা দিয়েছে দলটি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তা বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এর ফলে শেখ হাসিনাকে স্বৈরাচারী শাসনের সুযোগ মিলেছিল। জামায়াতের এই নেতা উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মূলবিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরাতে নতুন পথে হাঁটছে সরকার

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরতের আহ্বান জানান। আইনবিস্তারিত পড়ুন

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে : কাজি আলাউদ্দিন

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে,আর আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে, কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন সাবেক এমপি ও সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ৫টা কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে, তারেক রহমান মনোনীত প্রার্থীর সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অনলাইন কম্পিউটারের নতুন শো-রুম উদ্বোধন

সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘অনলাইন কম্পিউটার’-এর নতুন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ইউসিবি ব্যাংকের নিচে নিউ মার্কেট মোড়ে বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শো-রুমটির উদ্বোধন করা হয়। মোঃ মিজানুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্বে অনলাইন কম্পিউটারের স্বত্বাধিকারী মোঃ মাসউদ রাজুর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা কম্পিউটার সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থীর সাথে জুয়েলার্স সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের খান মার্কেটস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি গৌড় চন্দ্র দত্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীতবিস্তারিত পড়ুন