Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ২০২৫- ২৬ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবী গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা ও পুলিশবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে প্রচারণা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সড়ক দুর্ঘটনা রোধে মাসব্যাপী সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী শিক্ষার্থীদের সচেতনতার অংশ বিশেষ বুধবার (১৯ নভেম্বর ‘২৫) সকাল সাড়ে ১১বিস্তারিত পড়ুন
নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৯ নভেম্বর এ তথ্য জানানো হয়েছে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধিদল নিয়ে ড. খলিলুর রহমান বর্তমানে দিল্লি সফর করছেন। এই সফরের অংশ হিসেবেই তিনি অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা উপদেষ্টারা সিএসসি-এর কার্যক্রমবিস্তারিত পড়ুন
ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি বিএনপির

ডিসিদের বাদ দিয়ে ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে ডিসিদের বাদ দিয়ে সরাসরি ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ‘রির্টানিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আপনাদের (ইসি) মধ্যে থেকে দেন।’ বুধবার (১৯ নভেম্বর) সকাল দুপুর ২ টা ১৫বিস্তারিত পড়ুন
কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন। মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হবো ইনশাল্লাহ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব বলেন তিনি। তিনি বলেন, যুবকদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক তা আমরা বরদাস্ত করবো না। যুবকেরা তোমাদের ভোট তোমরাবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের

চলমান মতবিনিময় প্রক্রিয়াকে স্বাগত জানালেও রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। একই সঙ্গে, তিনি নির্বাচন কমিশনের (ইসি) লোকবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং রিটার্নিং কর্মকর্তাদের ইসির নিজস্ব জনবল থেকে নিয়োগ দেওয়ার দাবি জানান। বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির পক্ষ থেকে অংশ নিয়ে ড. মঈন খান এই মন্তব্য করেন। তিনি বলেন, এই মতবিনিময় নতুন কিছু না। আগের আলোচনাগুলোতে একাধারে আমরাবিস্তারিত পড়ুন
গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গণভোট কি প্রক্রিয়ায় হবে, কীভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো -সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে।’ বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সংলাপে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘এই তরুণ প্রজন্ম যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা ফেস্টিভ মোড করতে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে একটু একটিভ করবেন। যদি একটুবিস্তারিত পড়ুন
মালয়েশিয়ার দেওয়া সব শর্ত মানতে গেলে সিন্ডিকেট তৈরি হবে: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়া থেকে যে ১০টি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে আমরা শক্ত আপত্তি জানিয়েছি এবং বলেছি যে সময়সীমা বাড়াতে হবে। আমরা রিক্রুটিং এজেন্সির সঙ্গে কথা বলে জানিয়েছি যে বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব নয়। এসব শর্ত পূরণ করতে গেলে সিন্ডিকেট হবে আবার। বুধবার (১৯ নভেম্বর)রাজধানীর একটি হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
প্লট ফ্ল্যাট বিক্রয় নিয়ে নতুন বিধিমালা জারি

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের (বিক্রয়, দান বা বন্ধক) প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (রাজউক-এনএইচএ ইত্যাদি) থেকে পূর্বানুমতির শর্ত বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন থেকে প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে না। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গত সোমবার (১০ নভেম্বর) গেজেট আকারে প্রজ্ঞাপন জারি করা হয়। প্লট বা ফ্ল্যাটের মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় দীর্ঘদিনের জটিলতা ও দুর্নীতি দূর করার লক্ষে নতুন এই বিধিমালা করা হয়েছে। গেজেট প্রকাশের দিন থেকেবিস্তারিত পড়ুন
ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার খবরটি সঠিক নয়, এটি গুজব বলে নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক নেতা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরে গণমাধ্যমকে বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটিবিস্তারিত পড়ুন

