রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন

প্রায় দেড় যুগ ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে বিএনপি। সোমবার (১৫ ডিসেম্বর) গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসী অ্যাপসের মাধ্যমে আগে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় হতো এবং যারা বিদেশে যেতেন তাদের সঙ্গে বিভিন্ন ধরনেরবিস্তারিত পড়ুন

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

জুলাই ঐক্যের আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়। লং মার্চ আটকে দেওয়ার পর জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারাবিস্তারিত পড়ুন

বিজয় দিবসে শহীদবেদীতে এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতাকর্তৃক এ্যাসিল্যান্ডকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি বিনষ্টসহ উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভেই ঘটেছে। সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সূচী মোতাবেক সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও পনের মিনিট আগে বিএনপির নেতা ডাক্তার শহিদুল আলমের নেতৃত্বে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান ও নুরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী শহীদবেদী দখল করে পুষ্পমাল্য অর্পন ও বক্তব্য দিতে থাকে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত

কামরুল হাসান।। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়ায় বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে স্মরণকালের সেরা এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মহান বিজয় দিবসে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ বিশাল বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয় র‍্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক তালা-কলারোয়ার ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিজয় র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের সমাবেশেবিস্তারিত পড়ুন

বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বিস্ফোরক আইনে এক বছর আগে দায়ের করা মামলার আসামীকে আবুল কালাম আজাদ (৪৯) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন স্টপলিস্টে তার নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশনে ওই যাত্রীকে আটক করা হয়। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, পাসপোর্টযাত্রী আবুল কালাম আজাদ বহির্গমন ডেস্কে সিল মারার জন্য জমা দিলে ইমিগ্রেশনবিস্তারিত পড়ুন

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমরা দলের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে তার এই আগমনকে স্বাগত জানাই এবং আনন্দের সঙ্গে সমগ্রবিস্তারিত পড়ুন

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাদির পরিবারের সঙ্গে দেখা করেন জুবাইদা রহমান। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে, ওসমানবিস্তারিত পড়ুন

ওসমান হাদিকে নেয়া হলো এভারকেয়ারে

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এদিকে ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে, তারা প্রায় ২ সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ইনকিলাব মঞ্চের সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইকের উপর উল্টে পড়লো যাত্রীবাহী বাস; নিহ*ত-১, আহ*ত-৭

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের উপর উল্টে যাওয়ায় শাওন ইসলাম নামের যাত্রীবাহি বাসের সুপারভাইজার নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জানাবিস্তারিত পড়ুন