শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি

কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের পর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ওই পুলিশ কর্মকর্তা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসিপি) মো. আরিফুজ্জামান। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, আরিফুজ্জামান সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন।। ফজলু সভাপতি, মন্টু সেক্রেটারি, মগু সাংগঠনিক

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার ৭নং চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চন্দনপুর ইউনাইটেড কলেজের হলরুমে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতারিত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতেবিস্তারিত পড়ুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৫ আগস্ট পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীতবিস্তারিত পড়ুন

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) ঢাকার সিআইডির বিশেষ টিম বরিশাল নগরের বাংলাবাজারে তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার সময় ঢাকার সিআইডি টিম এসে তার মামার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে। এর আগে গত ১৭ আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছেবিস্তারিত পড়ুন

৭১এ গণহ.ত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। এ ছাড়া দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানানো হয়েছে। রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ঢাকার একটি হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বৈঠক করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে সহযোগিতামূলক দ্বিপক্ষীয়বিস্তারিত পড়ুন

গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগষ্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কানিজ ফাতিমা লিজা এর সভাপতিত্বে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশনামূলক আলোচনা করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতার পাশে সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আনিসুর রহমান অসুস্থাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ সংবাদ শুনে হাসপাতালে তাকে দেখতে গেলেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শনিবার রাতে তিনি সেখানে যান। তিনি অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করেন ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের টিম প্রধান আবুল হাসান হাদীসহ অন্যান্যরা।

কলারোয়ার কয়লা ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন

কলারোয়ার কয়লা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকেলে কয়লা ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তৃণমূলের শক্তিই বিএনপির মূল শক্তি। তৃণমূলের ম্যান্ডেট নিয়ে আগামিতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী এলাকার ২ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়াবিস্তারিত পড়ুন

দুর্ভোগে মানুষ

কলারোয়ায় বেহাল দশার হাসপাতাল রোডের সংষ্কার কবে?

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়ক—হাসপাতাল রোডটি বর্তমানে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত, আর একটু বৃষ্টিতেই তা রূপ নেয় চলাচলের অনুপযোগী কাঁদা-পানিতে। ফলে নিত্যদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট, আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সড়কটি কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডসহ চন্দনপুর, সোনাবাড়িয়া, হেলাতলা ও কেড়াগাছি ইউনিয়নের সঙ্গে শহরের প্রধান সংযোগ রক্ষা করে। এই পথেই প্রতিদিন গড়ে পাঁচ লক্ষাধিক মানুষ চলাচলবিস্তারিত পড়ুন