শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় দিবসে শহীদবেদীতে এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতাকর্তৃক এ্যাসিল্যান্ডকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি বিনষ্টসহ উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভেই ঘটেছে।
সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সূচী মোতাবেক সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও পনের মিনিট আগে বিএনপির নেতা ডাক্তার শহিদুল আলমের নেতৃত্বে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান ও নুরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী শহীদবেদী দখল করে পুষ্পমাল্য অর্পন ও বক্তব্য দিতে থাকে। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল ইসলাম খান বেদীতে দ্রুত নামতে বলায় শহিদুল আলামসহ তার সঙ্গে থাকা নেতারা উত্তেজিত হয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ধাক্কা ধাক্কিসহ হেনস্তা করলে উপস্থিত অতিঃ পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র ছাত্রীর মাঝে মিশ্র প্রতিক্রীয়া তৈরী হয়। এঘটনায় তাৎক্ষনিক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উদ্ভুত পরিস্থিতি বিষয়ে সকলকে শান্ত হওয়ার আহবান জানান। এরপরেও খ্যান্ত না হয়ে বিএনপির একাংশের তথাকথিত ঐ নেতারা এ্যাসিল্যান্ডকে দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে যান।
ঘটনার সত্যতা জানতে বিএনপি নেতা নুরুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, এ্যাসিল্যান্ড নিজে জুতাপায়ে শহীদ বেদীতে উঠলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

একই রকম সংবাদ সমূহ

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন

সাতক্ষীরার কালীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত