রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সরকারি অর্থ অপব্যবহার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে গ্রে*ফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহেকে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ে তার স্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যান বিক্রমসিংহে। তিনি তখনও রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। ওই সফরের জন্য তিনি সরকারি অর্থ ও নিরাপত্তা সুবিধা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। তদন্ত শেষে তাকে গ্রেফতার করে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরবিস্তারিত পড়ুন

যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না : আবদুল্লাহ মো. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সেই সংশয় আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরোনো ধাঁচে নিয়ে যাবে। আমরা যে ভোরের আলো দেখেছি সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’ শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর ফ্যানটাউনে কনফারেন্স হলে মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসববিস্তারিত পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি।’ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমান সাহেব জিয়ার স্বপ্ন লালন করেন। খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে কাজটা করার চিন্তা করেন। তারেক রহমানের কথাবার্তা, বডি ল্যাংগুয়েজ, বক্তব্য চেঞ্জড।বিস্তারিত পড়ুন

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাটের বরাদ্দ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেতু কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে এ সভা হয়। বোর্ডের সদস্যরা এতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। অভিযোগ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্তবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে নারীদের ভোটদানে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে : অভিযোগ আব্দুল কাদেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটদানে নিরুৎসাহিত করতে একটা গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক ও সংগঠনটির ভিপি প্রার্থী আব্দুল কাদের। শুক্রবার (২২ আগস্ট) বিকেল তিনটায় মধুর ক্যান্টিনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন অভিযোগ করেন তিনি। আব্দুল কাদের বলেন, ঢাবির ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয় ক্লাবকে ঠিক করা হয়েছে। কিন্তু ওইবিস্তারিত পড়ুন

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ। সূচি অনুযায়ী, বিশ্বকাপে ভারতের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। শুক্রবার আইসিসি জানিয়েছে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা। চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। সেই ম্যাচ একই দিনে হবে গুয়াহাটিতে। বাকি ম্যাচগুলো হবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। উল্লেখ্য, বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল একটি সেমিফাইনাল এবং ফাইনালওবিস্তারিত পড়ুন

মিয়ানমার পরিস্থিতি

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে তিনি রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাতের বরাত দিয়ে তিনি জানান, রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধানবিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরণে সমাবেশ

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা নিশচিতকরনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন। ফেয়ার মিশনের সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ফেয়ার মিশনের প্রতিষ্টাতা পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন শনিবার

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে জানান, সাতক্ষীরা প্রেসক্লাব সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিচালিত হলেও ২০২২ সালের পর থেকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি কিছু ব্যক্তি অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে অসাংবাদিক ও বহিরাগতদের নিয়ে একটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও কমিটি গঠন

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়। ০৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারিবিস্তারিত পড়ুন