বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’ : প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লবের সময় আহতদের চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ প্রশংসা করেন। জুলাই বিপ্লবে চিকিৎসকদের মানবিক অবদানের প্রশংসা করে ড. ইউনূস বলেন, আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট নির্দেশ ছিল, কিন্তু কিছু সাহসী চিকিৎসকবিস্তারিত পড়ুন

রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তপশিল ঘোষণা করেন রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ ও ১০-১২ আগস্ট ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৭-১৯ আগস্ট মনোয়নপত্রবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ফিংড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নে দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়ায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে টিডিএস এর সহযোগিতায় স্প্রিট কল প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সভা অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই সকালে অনুষ্ঠিত সভায় কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে, প্রথমে এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা হয় তা নির্ধারণ করা এবং বিগত ১০ বছরে এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা। পরবর্তীতে এলাকা ভিত্তিক জলবায়ু পরিবর্তনে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এ সকল বিষয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাঁটলিপিকার শহীদুজ্জামানকে ৭ বছরের জেল

আবু সাঈদ, সাতক্ষীরা: ঘুষের টাকা গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সাঁটলিপিকার এ কে এম শহীদুজ্জামানকে দু’টি পৃথক ধারায় ৭ বছরের কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৭ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত শহীদুজ্জামান সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার পারকুমিরা গ্রামের মো: সোহরাব উদ্দিনের ছেলে। সোমবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের শিক্ষা শিবির অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) কলারোয়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত ২দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহ। উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামানের পরিচালনায় শিক্ষা শিবিরে বিষয়ভিত্তিক আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অব্যস্থাপনায় জলাবদ্ধতার কারণ

সাতক্ষীরার কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে হাসপাতাল, সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বর। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যান চালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ব্যাপক ক্ষতি হয়েছে চাষীদেরও। জানা গেছে, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত নগরায়ন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, মানুষসৃষ্ট কৃত্রিম অব্যস্থাপনা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখা ও আবর্জনার ভাগাড়ের কারণে যেখানেবিস্তারিত পড়ুন

কলারোয়া নিউজের সহকারি সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী জলাবদ্ধতার শিকার

সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র সহযোগী সংবাদ মাধ্যম কলারোয়া নিউজের সহকারি সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তীর পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছেন। প্রবল বর্ষনে পানের বরজ, ঘাসের জমি, পাটের জমি ছাঁপিয়ে বাড়ির উঠান ছুঁই ছুঁই করছে পানি। পানি নিস্কাশনের কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার কারণ। দীর্ঘদিন কালভার্টের মুখে গোয়ালের ময়লার পাইপ দেয়ায় আস্তে আস্তে সেটি ভরাট হয়ে এখন পানি অপসারণের অনুপযোগী হয়ে পড়েছে। শত চেষ্টাও সেটি পরিস্কার সম্ভব হয়নি। এমতবস্থায় পার্শ্ববর্তী তারবিস্তারিত পড়ুন

সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চাকে আরও কার্যকর করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আবাসিক মোবাইল সাংবাদিকতা (MoJo) প্রশিক্ষণ কর্মশালা। রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৬ জুলাই ২০২৫ পর্যন্ত। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচিত ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট রচনা, ভয়েস ওভার,বিস্তারিত পড়ুন

শহীদ আসিফসহ সকল শহীদের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া

সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরার শাহী মসজিদে আলোচনা সভা ও দোয়া করা হয়েছে। শনিবার যোহর নামাজের পরে আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সকল কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সোহাইল মাহদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি আল মামুন, ইমামুল হাসান, আব্দুল আজিজ নয়ন সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, শহীদবিস্তারিত পড়ুন

দেবহাটায় দুই পরিবহনের মুখোমুখি সং/ঘ/র্ষে আ/হ/ত-২০

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, হামদান পরিবহন বাসটি কালিগঞ্জের দিকে ও বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনটি যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চাঁদপুর মাদ্রাসা মোড়ের আগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।বিস্তারিত পড়ুন