রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এ দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক সাগর সরওয়ার এ প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরওয়ারের পরিবারকে এ প্লটটিবিস্তারিত পড়ুন

গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন, তারপর নির্বাচন: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজবিস্তারিত পড়ুন

কেন্দ্রের সঙ্গে ‘সংঘাতের’ আবহে থাকা মমতা কি মোদির মঞ্চে থাকবেন?

চলতি সপ্তাহে নরেন্দ্র মোদি এবং মমতা ব্যানার্জীকে একই মঞ্চে দেখা যাবে কিনা- এই প্রশ্ন ঘিরে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। আগামী ২২শে অগাস্ট থেকে কলকাতায় নতুন মেট্রো রুট চালু হওয়ার কথা, যার উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণপত্র নবান্নে এসে পৌঁছানোর পর থেকেই অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয় যার নেপথ্যে রয়েছে কেন্দ্রবিস্তারিত পড়ুন

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়। বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩শ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে। বরিশাল-৫ (সদর)বিস্তারিত পড়ুন

‘দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গোলাম মাওলা রনির’ অডিও রেকর্ড ফাঁস

দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির কথপোকথনের একটি অডিও রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। অডিও রেকর্ডটি প্রথম সবার নজরে আনেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। বুধবার রাতে ‘সম্পত্তির লোভে দুই সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করে রনি’ শিরোনামে নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে আপলোড করেন ইলিয়াস। মুহূর্তেই অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এই অডিও রেকর্ডটি রনি ও আফরোজের কথপোকথন কিনা তা যাচাই করা সম্ভববিস্তারিত পড়ুন

শিক্ষা অফিসের বিরুদ্ধে

কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে শিশু ওয়ান থেকে ৫ম শ্রেণী পর্যন্ত খাতা বিক্রয়সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সাংবাদিকদের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিবরণ ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলায় ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর প্রি-ক্যাডেট ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৬টি। এর মধ্যে ১২৭টি সরকারিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মুসা কালিমুল্লাহ কারিমের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রে*প্তা*র

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামী সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে। সাতক্ষীরা র‌্যাবের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বুধবার সন্ধ্যায় জানান, প্রাথমিক তথ্যানুসন্ধ্যানে জানা যায়, সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামী হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি গত বছরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি একীভূত আসনের বিরুদ্ধে লিখিত আপত্তি

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসন গঠনের প্রজ্ঞাপনের বিরুদ্ধে স্থানীয় জনগণ লিখিত আপত্তি জানিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের ৩০ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-দেবহাটা) এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-আশাশুনি) আসন পুনর্বিন্যাস করা হয়। এ সিদ্ধান্তকে স্থানীয়রা ‘জনস্বার্থবিরোধী, অযৌক্তিক ও প্রশাসনিক নীতিমালা পরিপন্থী’ বলে দাবি করেছেন। বুধবার (২০ আগস্ট) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নিকট এ বিষয়ে লিখিত আপত্তি পেশ করেন সাতক্ষীরা-৪ আসনেরবিস্তারিত পড়ুন

তালায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু এর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন