রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এ ভিসায় আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার সবকটি গণমাধ্যমে খবরটি প্রকাশ করেছে। দাতুক সেরি সাইফুদ্দিন বলেন, কৃষি, বাগান ও খনিসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সেবাখাতের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউজ, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লীতে জামায়াতের কর্মী সম্মেলন

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বল্লী ইউনিয়নের শাখা অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর হাজী মিজানুর রহমান পিকলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামান মুকুল। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

নাইজেরিয়ায় নামাজের সময় বন্দু*কধারীদের হাম*লা, নিহ*ত ২৭

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বন্দুকধারীরা মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-মধ্যাঞ্চলেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রে*প্তার

মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৪৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির সেলাঙ্গর রাজ্যের জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় ফ্রেমের কারখানায় অভিযান চালিয়ে যেসব অপরাধ সনাক্ত করেছে তার মধ্যে ২০২০ সাল থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নিয়ে থাকা। সেলাঙ্গর জেআইএম পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, ২১ থেকে ৪৫ বছর বয়সী মোট ৪৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক।বিস্তারিত পড়ুন

‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটি

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৯ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শাহীনুল ইসলাম দায়িত্বে থাকবেন না। বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নর এবং দুই নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংকেরবিস্তারিত পড়ুন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান মির্জা ফখরুল। পরে রাত ১১টা পর্যন্ত তিনি গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থতা অনুভব করলে তাকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় শিক্ষায় গুণগত মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রম, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া, এসএসসি/সমমান পরীক্ষা ‘২৫ এর ফলাফল পর্যালোচনাসহ নানা বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায়বিস্তারিত পড়ুন

শার্শায় মৎস্য উৎপাদনে অবদান: ক্রেস্ট পেলেন কুদ্দুস আলী বিশ্বাস

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা ক্রেস্ট পেয়েছেন শার্শার উদ্যোক্তা জনতা ফিসের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বীবিস্তারিত পড়ুন

জাতীয় মৎস্য সপ্তাহ: সাতক্ষীরায় মৎস্য পোনা অবমুক্তকরণ, র‍্যালি, সভা ও পুরস্কার বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ: অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদকে সামনে সাতক্ষীরা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। আলোচনা সভা পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন,বিস্তারিত পড়ুন

সিয়াম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রফিকুল আ/ট/ক

গাজী হাবিব, সাতক্ষীরা: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর দুই মামলায় অবশেষে ধরা পড়েছে এই কুখ্যাত নারী পাচারকারীর সাথে জড়িত সিয়াম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনের চায়না টাউন এলাকা থেকে সাতক্ষীরা সদর থানার পুলিশের একটি টিম র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম গ্রামের সহজ-সরল নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সৌদিবিস্তারিত পড়ুন