Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কাউকে গ্রেফতার করতে হলে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এ সংশোধনের পর কাউকে গ্রেফতার করতে হলে পুলিশ বা সংস্থার ক্লিয়ার পরিচয় দিতে হবে। আইডি কার্ড দেখাতে হবে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছেন, সে চাহিবামাত্র আইডি কার্ড দেখাতে হবে। এটা বাধ্যতামূলক। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, থানায় আনার পর গ্রেফতার করা ব্যক্তির স্বজনদের জানাতে হবে। ১২ ঘণ্টার মধ্যেই তারবিস্তারিত পড়ুন
সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারীবিস্তারিত পড়ুন
‘দেশের সবচেয়ে বড় শ/ত্রু’ খায়রুল হকের দৃষ্টান্তমূলক শা/স্তি চান মির্জা ফখরুল

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ‘দেশের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান৷ বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেওয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়ায় ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এসময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতাবিস্তারিত পড়ুন
রাশিয়ায় উড়োজাহাজ বি/ধ্ব/স্ত, ৪৯ আরোহীর সবাই নি/হ/ত

রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন আঙ্গারা পরিচালিত ‘অ্যান-২৪’ মডেলের উড়োজাহাজটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলে যাচ্ছিল। তবে যাত্রাপথেই রাডারের বাইরে চলেবিস্তারিত পড়ুন
ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম, যেখানে গত বছর ছিল ৯৭তম। অর্থাৎ, বাংলাদেশি পাসপোর্টের ভ্রমণ সুবিধা কিছুটা বেড়েছে। ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। নতুন সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন সিঙ্গাপুরের। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এর পরই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া,বিস্তারিত পড়ুন
জুলাইয়ের ৩৬ দিন: শেখ হাসিনার বিরুদ্ধে আল জাজিরার চাঞ্চল্যকর অনুসন্ধান

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট গোপনে রেকর্ড করা ফোনালাপ প্রকাশ করেছে। ফোনালাপটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ের শিক্ষার্থী আন্দোলন দমন করতে প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেন। ‘হাসিনা- জুলাইয়ের ৩৬ দিন’ শীর্ষক ওই তদন্ত প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রে দেখা যায়, শাসনের শেষ সময়ে শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ভেতরের কথা। ওই বিক্ষোভের তিন সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ জন নিহত, ২৫ হাজারের বেশি আহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনীবিস্তারিত পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা তার পোস্টে লেখেন, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। এরবিস্তারিত পড়ুন
নতুন বেতন কমিশন গঠন

জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি লেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এই বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমানেবিস্তারিত পড়ুন
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া সার্কুলার প্রত্যাহার

গভর্নরের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পোশাক সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়টি বিভাগীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি। এতে বলা হয়,বিস্তারিত পড়ুন
রাজধানীতে বিমান দু/র্ঘ/ট/না/য় উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন সিদ্ধান্ত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস উইং জানায়, বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদেরবিস্তারিত পড়ুন

