শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনের জন্য বিভিন্ন বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণ করেন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইহকাল ও পরকালের পার্থিব জীবন গঠনে শিক্ষার্থীদের ইসলামি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই জীবন গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি জ্ঞান, দক্ষতা এবং মানসিক বিকাশে সহায়তা করে। বই পড়ার মাধ্যমে শব্দভাণ্ডার বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি উন্নত হয় এবং সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ ঘটে। বই মানসিক চাপ কমায়, সৃজনশীলতা বাড়ায় এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। সুন্দর জীবন গঠনে বইয়ের বিকল্প নেই।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, শাল্যে দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, এন বিবিকে দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা শাহাজুদ্দিন কবির প্রমুখ।

এ সময় শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসা, এন বিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসা ও মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বই বিতরণ করা হয়।

এ সময় মা ফাউন্ডেশনের সদস্য ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক