শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্ন উৎসব

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে নবান্নের পিঠা উৎসব পালিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারি মোল্যা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা প্রভাষক আবু তালেব মোল্যা, উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন নিলয়, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আব্দুর রব লিটু, কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, আব্দুল আলিম মিঠু, উত্তম রায় প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীত মানে নানান পিঠা খাওয়ার মজা। আগের দিন গ্রামের বাড়িতে বাড়িতে নতুন ধান উঠলে পিঠার আয়োজন করা হত। আজ তা বিলুপ্তের পথে। বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের নতুন প্রজন্মকে বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

পারুলিয়ার খালচরে শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন সভা

স্থানীয় পর্যায়ে পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত