রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবদল নেতকে পরিকল্পিত হ*ত্যা প্রচেষ্টার অভিযোগে মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামালউদ্দিন টুটুলকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগে ও দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে যুবদল নেতা টুটুলের পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কলারোয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে সংবাদ সম্মেলনে একই দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে আটক গাড়িটির মালিক ও চালক এবং কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীর মালিক হুমায়ন কবির শিমুলকে রিমান্ডে নিয়ে প্রকৃত তথ্য উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, পৌর বিএনপি নেতা আখলাকুর রহমান শেলি, যুবদল নেতা টুটুলের পিতা শফিউল্লাহ মন্টু প্রমুখ।

এ সময় কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামালউদ্দিন টুটুলের পিতা কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এর আগে পৌরসভার ঝিকরা গ্রাম থেকে শতশত নারী-পুরুষ বিক্ষোভ করে কলারোয়া প্রেসক্লাবের সামনে যায়।

প্রসংগত, গত শুক্রবার দিবাগত গভীর রাত পৌনে ১২টার দিকে কলারোয়া বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের সামনে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির লাল রঙের প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জামাল উদ্দীন টুটুল। এ সময় ছিটকে পড়ে টুটুল গুরুতর হন। তার মাথাসহ শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। রাস্তায় রক্ত ভেসে যায়। তবুও বেপরোয়াগতিতে ড্রাইভার প্রাইভেটকারটি সাতক্ষীরার দিকে চলে যায়। পরে স্থানীয়রা টুটুলকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতাল ও পরে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির এই গাড়িটি চালাচ্ছিলেন কলারোয়া বাজারের শিমুল ফার্মেসীর মালিক শিমুল, গাড়িটিও তার।
এ ঘটনার দু’দিন পর কলারোয়া কাছাড়ি মোড় এলাকার শিমুল ফার্মেসীর ভবন থেকে অভিযুক্ত শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় বিপুল সংখ্যক জনরোষের শিকারও হন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা

কলারোয়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগীতা, ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, নজরুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলশিরে বিশেষ অভযিানে ১৩৫ পসি ইয়াবা ট্যাবলটেসহ মোস্তফা ওরফেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন
  • কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা