Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে বিষয়টি জানান সহ.সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমতবিস্তারিত পড়ুন
বিমান বি/ধ্ব/স্তে আ/হ/ত/দের চিকিৎসা সহায়তা দিতে চেয়ে ভারতের চিঠি

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব সহায়তার আশ্বাসবিস্তারিত পড়ুন
বিমান দুর্ঘটনায় নিহতদের দাফনের ব্যবস্থা, স্মৃতি সংরক্ষণ হবে: প্রধান উপদেষ্টা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের কবরস্থ করার জন্য মাইলস্টোন স্কুলের সন্নিকটে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশন কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছেবিস্তারিত পড়ুন
রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্তে নি/হ/ত বেড়ে ৩১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কুয়েত মৈত্রী কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটেবিস্তারিত পড়ুন
পাইলট তৌকিরের দা/ফ/ন সম্পন্ন

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সাগরের মেজো চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেয়া হয়। দুপুরেবিস্তারিত পড়ুন
আ/হ/ত/দের চিকিৎসা দিতে ঢাকায় আসছেন সিঙ্গাপুরের চিকিৎসক দল

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস এম সোলায়মান বলেছেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবায় বিকেলে ঢাকায় আসছে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল। রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন তারা। প্রয়োজন হলে কাউকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসাসেবার আপডেট সংক্রান্ত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিএমএইচে এ ব্রিফ করেন তিনি। কমান্ড্যান্ট এসবিস্তারিত পড়ুন
মাইলস্টোনের ঘটনায় শিক্ষার্থীদের ৬ দাবি যৌক্তিক : আইন উপদেষ্টা

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৬টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সরকারের দুই উপদেষ্টা। বৈঠকের সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণেরবিস্তারিত পড়ুন
সচিবালয়ে ঢুকে গাড়ি ভা/ঙ/চু/র, লা/ঠি/চা/র্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

বিভিন্ন দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তাদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তারা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা গাড়ি ভাঙচুর চালালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের ছয় দাবিকেই যৌক্তিক মনে করে অন্তর্বর্তী সরকার : প্রেস উইংয়ের বিবৃতি

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বিস্তারিত পড়ুন
রাজধানীর উত্তরায় বিমান বি/ধ্ব/স্ত আ/হ/ত/দের জন্য জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ। পোস্টে আহতদেরবিস্তারিত পড়ুন

