বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় প্রাণিসম্পদ সপ্তাহে প্রযুক্তিনির্ভর গরু খামার স্টলে দর্শনার্থীদের ঢল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীস্থলের বিভিন্ন স্টলের মধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর গরুর খামার স্টলে ছিল উপচে পড়া ভিড়। প্রযুক্তিনির্ভর গরু পালন পদ্ধতি, স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন উৎপাদন সম্পর্কে জানতে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

বুধবার (২৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, প্রদর্শনীস্থলে টিন দিয়ে তৈরি ঘর, পাশে গোবর রাখার নির্দিষ্ট স্থান, ঘরের উপরে ঝোলানো বৈদ্যুতিক সুবিধা এবং পানি রাখার পাত্রসহ একটি আধুনিক খামারের আদল তৈরি করা হয়েছে। এসব দেখে দর্শনার্থীরা প্রযুক্তিনির্ভর খামারের সার্বিক ধারণা কাছ থেকে বুঝতে পারেন।

দর্শনার্থী সুমন সরদার বলেন, “এ ধরনের আধুনিক প্রযুক্তিভিত্তিক খামার আগে দেখিনি। কম খরচে বেশি উৎপাদন, খামার পরিচ্ছন্ন রাখা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে অনেক কিছু শিখলাম।”

উন্নয়ন প্রচেষ্টা প্রকল্পের ব্যবস্থাপক মো. খায়রুজ্জামান বলেন, “টেকসই ক্ষুদ্র উদ্যোগ এবং সহনশীল রূপান্তর SMART প্রকল্পের লক্ষ্যই হলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু পালনের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা।”

তিনি আরও বলেন, “সম্পদ-সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন (RECP) অনুশীলন নিশ্চিতের মাধ্যমে দুগ্ধ উপখাতে সহনশীল সবুজ প্রবৃদ্ধি অর্জনে আমরা কাজ করছি। স্বয়ংক্রিয় খামার ব্যবস্থাপনা, উন্নত খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তি ভবিষ্যতের গরু পালনে বড় পরিবর্তন আনবে।”

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন