বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গেট ভেঙ্গে সচিবালয়ে শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়, পরে গেট ভেঙ্গে সচিবালয়ের ঢুকে পড়ে শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগানে সচিবালয় প্রাঙ্গণ মুখর করে তোলেন। এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ আহমেদবিস্তারিত পড়ুন

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধা/ও/য়া, আ/হ/ত-৩

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুপুর সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান জানান, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত তিন শিক্ষার্থীর মাথায় আঘাত লেগেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।বিস্তারিত পড়ুন

শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বি/ক্ষো/ভ

রাজধানীতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আমাদের প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ধানমন্ডির বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছেন।বিস্তারিত পড়ুন

প্রয়োজনে দগ্ধ শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে : উপদেষ্টা সাখাওয়াত

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত শিশুর প্রয়োজন হবে তাদের সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত বলেন, সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে। আগামীকাল সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি টিম আসবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যত শিশুর প্রয়োজন হবে তাদের সিঙ্গাপুর পাঠানো হবে। বাকিদেরবিস্তারিত পড়ুন

বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল : আইএসপিআর

রাজধানীর উত্তরায় বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২২ জুলাই) আইএসপিআরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাইলস্টোনের ঘটনায় কিছু সংবাদমাধ্যমে প্রশিক্ষণ বিমান ছিল বলে উল্লেখ করা হয়েছে। আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই, এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধবিমান ছিল। বিমানটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিল। আইএসপিআর জানিয়েছে, গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকেবিস্তারিত পড়ুন

‘ফ্রেম পুরোনো হলেও ইঞ্জিন আপডেট করা হয়েছিল’

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া এফটি‑৭ বিজিআই মডেল প্রশিক্ষণ বিমানের ফ্রেম পুরোনো হলেও এর ইঞ্জিন আপডেট করা হয়েছিল। এমন তথ্যই জানান বাংলাদেশ নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। সোমবারের ঘটনায় (২১ জুলাই) তিনি বলেন, দুর্ঘটনার কারণ জানতে ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ করা হবে এবং পুনরায় এমন দুর্ঘটনা এড়াতে চরমভাবে সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। পুলিশের মতো গল্প বানানোর সুযোগ নেই বলেও শোকাহত মন্তব্য করেনবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের তোপের মুখে আইন উপদেষ্টা

শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি তোপের মুখে পড়েন। মঙ্গলবার (২২ জুলাই) সকালে মাইলস্টোন কলেজে আসেন আইন উপদেষ্টা। এরপর বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন তিনি। সেখান থেকে ফেরার পথে শিক্ষার্থীরা তার পেছনে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় উপদেষ্টা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। পরে কলেজের ৫ নম্বর ভবনের দিকে আসেনবিস্তারিত পড়ুন

বাড়িতে পৌঁছেছে পাইলট সাগরের লা/শ

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের লাশ রাজশাহীতে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সাগরের মেজো চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। আজ দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি উদ্বোধন, নানান অনুষ্ঠানে ডিসি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ। সোমবার সকাল ১১টায় কলারোয়া ফুটবল ময়দানের প্রবেশদ্বারে পোস্ট অফিসের দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন-সংগ্রামের রক্তাক্ত ও উত্তল দিনগুলোর নানা চিত্র দেয়ালে রং তুলির আঁচড়ে নজরকাড়া চিত্রকর্ম গড়ে তুলেছে শিক্ষার্থীরা। আপন মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলা এ গ্রাফিতি মুগ্ধতা ছড়াচ্ছে সবখানে। এছাড়া একই দিনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কামরুল হাসান: কলারোয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজেরবিস্তারিত পড়ুন