শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার, ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি বাজারসহ স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এসময় সাতক্ষীরা-২আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, অবহেলিত সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে বিএনপি’র ধানের শীষের বিকল্প নেই। জনগণের চাওয়া পাওয়া পূরণে আমি নিরলস ভাবে চেষ্টা চালাবো। সাতক্ষীরার জনগণ পাশে থাকলে কেউ ধানের শীষের বিজয় রুখে দিতে পারবে না। আমি সারা জীবন জনগণের পাশেই ছিলাম বাকি জীবন জনগণের পাশেই থাকতে চায়। সাতক্ষীরার উন্নয়ন চাইলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।

আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামরুজ্জামান, সাবেক যুগ্ম আহবায়ক ইন্তাজ আলী, আলিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুজ্জামান পল্টু, আলিপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, যুবদল নেতা আশরাফুল ইসলাম শিমুল, বাঁশদহা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ডা. আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, সদস্য মোঃ আশরাফুল আলম, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ লুৎফুল আলম খোকন, আবুল হোসেনসহ

অসংখ্য দলীয় নেতা কর্মী, বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী পথসভায় রূপ নেয়।
এসময় সাধারণ ভোটার জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও অগ্রহ দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন