সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, রায় স্থগিত চেয়ে আবেদন

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী রোববার আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলায় দেয়া রায়ের আদেশের অংশেবিস্তারিত পড়ুন

ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-কোরবান (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। তাদের বাড়ি উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে।

স্বীকৃতিপ্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি

স্বীকৃতিপ্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানানো হয়েছে। রবিবার (১ ডিসেম্বর, ২০২৪) বিকাল ২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমপিও নীতিমালার শর্তসমূহ শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানানো হয়। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. নাজমুছ সাহাদাৎ আজাদীর সভাপতিত্বে ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শেখ আবু তাহের নতুন আইন সচিব

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আবু তাহেরকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ১৪ অক্টোবর থেকে তিনি এই বিভাগের সচিব পদে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে পূর্ণ সচিব হিসেবে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে দায়িত্ব পালন থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী। এরপর অতিরিক্তবিস্তারিত পড়ুন

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে এ স্বস্তি প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করায় মহান আল্লাহর দরবারে আমিবিস্তারিত পড়ুন

দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে দিন-রাত সেনাসদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছে। সামনে ডিফিকাল্ট (কঠিন) সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় আমরা নিতে যেতে চাই। রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন-রাত সেনাসদস্যরা দেশের আইনশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি

এসি ল্যান্ড ও রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় উল্লেখ করে জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, এখনও সেখানে ঘুষ দেওয়া-নেওয়া পরিস্থিতি চলছে। রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সরকারি অফিসে সেবা কেমন হওয়া উচিত এবং তাদের অভিজ্ঞতা জানতে গণশুনানি করে কমিশন। সাধারণ মানুষের মতামত ও চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তনের সুপারিশ করা হবে। নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সুপারিশ করবে কমিশন। রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ওবিস্তারিত পড়ুন

শিগগির তারেক রহমান দেশে আসছেন: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। এই হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। তিনি বলেন, এমনকি একটি ভুল, মিথ্যা, সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছিল। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। সেই মামলার রায় আজবিস্তারিত পড়ুন

‘ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে’

ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (০১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। তিনি বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপনবিস্তারিত পড়ুন

কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌরুটে শুরু হলো পর্যটকবাহী জাহাজ চলাচল। রবিবার প্রথম দিনে ৬২০ যাত্রী নিয়ে প্রবাল দ্বীপটির উদ্দেশে ছেড়ে যায় এমভি বার আউলিয়া জাহাজ। রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রথমদিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয় জাহাজটি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। বাহাদুর বলেন, দীর্ঘ নয় মাসের বেশি সময় বন্ধবিস্তারিত পড়ুন