সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার আলাইপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশনের নতুন সভাপতি জাকির, সম্পাদক সবুজ

ফারুক হোসেন রাজ, কলারোয়া: সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর হিলফুল ফুজুল ফাউন্ডেশন এমনই একটি সামাজিক সংগঠন, যা আত্মশুদ্ধি ও কল্যাণমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। শনিবার ১৫ই মার্চ আসরের নামাজের পর সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ইফতার মাহফিল অনুষ্ঠানটি আড়াইপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাকির হোসেন এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন সামিউলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সিটি কলেজ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মামুন হোসেন : ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সিটি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ (রবিবার) বিকাল চারটায় সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গণে কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি বনি আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ক্যাপ সদস্য আব্দুর রহিম ও সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন। এসময় প্রধান অতিথি সকলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফানুস নাট্যদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় ফানুস নাট্যদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) শহরতলীর বাকাল ডিসি ইকো পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফানুস নাট্যদলের সভাপতি প্রতীক রুদ্র, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক নরোত্তম সরকার, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুননাহার, তথ্য ও যোগাযোগ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ। ইফতার মাহফিলে ফানুস নাট্যদলের সকল শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকালে বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি নেতা হযরত আলী মোড়লের সভাপতিত্বে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির নেতা আল মাহমুদ ছোট্টু ও আব্দুল আজিজ গাইনের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইবাদুল ইসলাম। তিনি রহমতের মাসে দলীয় দ্বিধাদন্দ ভুলে সববিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাল দলিল চক্রের ফাঁদে পড়ে দিশেহারা হতদরিদ্র নুরুন নাহার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের হতদরিদ্র নারী নুরুন নাহার প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী ও শিশুপুত্রের ইটভাটার শ্রমের কষ্টার্জিত টাকা ও বাবার বাড়ির শেষ সম্বল বিক্রি করে জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি। নুরুন নাহার জানান, একই গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে “জাল রাজ্জাক”-এর কাছ থেকে ৩০ শতক জমি কেনেন। দলিল লেখক শ্যামনগরের বিসমিল্লাহ সেরেস্তার এস এম মাহবুবুর রশিদ (লাইসেন্স নম্বর ৩৬/১৯৮৭), মোঃ আমজাদ হোসেন (লাইসেন্সবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হতে ইচ্ছুক আকিব

বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছাত্রদলের রয়েছে সোনালী অতীত আর গৌরব। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নানান প্রেক্ষাপটে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন প্রতিভাবান অনেক ব্যক্তিত্ব। সেই কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে আগামির নেতৃত্বে আসতে ইচ্ছুক আকিফুর রহমান আকিব। পৌরসদরের ঝিকরা গ্রামের আকিব অল্প বয়সেই ছাত্রদলের নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বর্তমানে কলারোয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২০১৩ সালে এসএসসি পাশ করেন। বর্তমানেবিস্তারিত পড়ুন

বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ চাঁদাবাজি করলে বহিস্কার : পাটকেলঘাটায় সাবেক এমপি হাবিব

আবুল কাসেম: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘চারদলীয় জোটের ব্যানারে বিএনপি-জামায়াত একসাথে রাজনীতি ও ভোট করেছে। এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রেক্ষাপট ভিন্ন। তাই বলে একে অন্যের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করা যাবে না।’ তিনি রোববার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী চাঁদাবাজি, জমি দখল, মানুষকেবিস্তারিত পড়ুন

নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে দায়িত্ব দিয়েছি, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যেতে পারেন। এটা যত দেরি হবে তত বেশি বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিতে শুরু করবে। একই সঙ্গে যারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ করে, তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টাবিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী

আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ। গতবার ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী ছিলেন। রোববার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এ তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোটবিস্তারিত পড়ুন

যারা শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, সেই ব্যবস্থা করবো: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে জয়ী হলে বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা যেন ন্যায় বিচার পান, আমরা সে ব্যবস্থা করব। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় লন্ডন থেকে সরাসরি ভার্চুয়ালি রাজধানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদ পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন