বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন দেরি হলে মাথাচাড়া দেবে ফ্যাসিস্ট শক্তি: মির্জা ফখরুল

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে দায়িত্ব দিয়েছি, যেন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যেতে পারেন। এটা যত দেরি হবে তত বেশি বাংলাদেশে বিরুদ্ধ ফ্যাসিস্ট শক্তিরা মাথাচাড়া দিতে শুরু করবে। একই সঙ্গে যারা জঙ্গি ও উগ্র মনোভাব পোষণ করে, তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষে নির্বাচন দিতে হবে। কারণ ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি ও উগ্র মনোভাবীরাও সুযোগ নেয়ার চেষ্টা করছে। এ অবস্থায় ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়ে তুলতে সচেতন রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি এখন। ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। সবাইকে ধৈর্য ধরতে হবে। হত্যা খুন ধর্ষণ সবাইকে পীড়িত করছে। ছাত্ররাও অসহিষ্ণু হয়ে উঠছে। এ সময় ধৈর্য ধরার বিকল্প নেই।

বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে এই সংস্কার কার্যক্রম চলছে। নির্বাচনকালীন সংস্কার করুন, নির্বাচিত সরকার এসে সব সংস্কার করবে।

তিনি বলেন, দেশটা বহুদিন পর ড. ইউনূসের কল্যাণে ও দেশের মানুষের কল্যাণে শান্তি ফিরে পেয়েছে, কেউ আর অশান্তির দিকে ঠেলে দেবেন না।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব এই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…