Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অপারেশন ডেভিল হান্ট: সাতক্ষীরায় অস্ত্রসহ আটক- ২

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি একনলা বন্দুক এবং বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী সুন্দরবন সংলগ্ন জেলার শ্যামনগরের চকবারা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতিবিস্তারিত পড়ুন
আরএফইডি
বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কলারোয়ার সন্তান ইত্তেফাকের সাইদুর রহমান

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) প্রবর্তিত সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। রোববার সকালে (৯ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের ফোয়ারা চত্বরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন সাইদুর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন। আরএফইডি সভাপতি ইকরামুল হক সায়েমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় এ সময়ে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিস্তারিত পড়ুন
যুবদল নেতা মজিদ : পুলিশের সাজানো নাটকে পায়ে গুলি করার লোমহর্ষক সেই ঘটনা

আরিফ মাহমুদ: আব্দুল মজিদ। যাকে ধরে নিয়ে জোর করে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃতভাবে পায়ে গুলি করে পুলিশ। কেটে ফেলতে হয় একটি পা। উপরন্তু বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে অস্ত্র মামলা দেয়া হয়, খাটতে হয় দীর্ঘদিন জেল। আওয়ামী শাসনামলে যখন দেশব্যাপী ক্রসফায়ারের মহোৎসব চলছে তখন বন্দুকের নলের সামনে থেকে বেঁচে ফেরেন তিনি। তবে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। আব্দুল মজিদ বর্তমানে সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের আহবায়ক। দায়িত্বে ছিলেন কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওবিস্তারিত পড়ুন
চাকরিতে ফিরছেন আ.লীগ আমলে চাকরিচ্যুত দেড় হাজার পুলিশ

পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত এক হাজার ৫২২টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল এক হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।বিস্তারিত পড়ুন
ডেভিল শেষ না হওয়া পর্যন্ত চলবে অপারেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট ততদিন পর্যন্ত চলবে, যতদিন ডেভিল শেষ না হবে। রোববার রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন ছাত্ররা। এর পরপরই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর এই অপারেশনের প্রথম দিনেই গাজীপুরে ৪০ জনসহ সারা দেশে যৌথ বাহিনীরবিস্তারিত পড়ুন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে মারা যান তিনি। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একান্ত সচিব মো. রুহুল আমিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৫ জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের হার্টে অপারেশন করা হয়। কিন্তু হার্ট রেটবিস্তারিত পড়ুন
ভোটের আগে দলত্যাগী ৮ বিধায়কই ‘ফ্যাক্টর’ হলো কেজরিওয়ালের!

দীর্ঘ প্রায় তিন দশক পর ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এবারের নির্বাচনে চরম ভরাডুবি ঘটেছে দিল্লির দুবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আম আদমি পার্টির (আপ)। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৬২টি আসন জিতে দিল্লির মসনদে বসা কেজরিওয়ালের দল এবারের নির্বাচনে পেয়েছে মাত্র ২২টি আসন। যার ফলে এমন ভরাডুবির নেপথ্যের কারণ নিয়ে চলছে নানা রকম চুলচেরা বিশ্লেষণ। তবে অনেক বিশ্লেষকইবিস্তারিত পড়ুন
পাকিস্তানি বহুজাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, চীন ও রাশিয়া

পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শনকালে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, ‘আমান মহড়া’ শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করে, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করে এবং আঞ্চলিক ওবিস্তারিত পড়ুন
ধানমন্ডি ৩২: নির্মাণাধীন ভবন নিয়ে রহস্য, তোলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পানি

সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাশের দুটি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনার পরই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরও কয়েকতলা ফ্লোরের। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ আছে বলে সন্দেহ পোষণ করছেন। এবার সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সেচযন্ত্রের মাধ্যমে তোলা হচ্ছে পানি। রোববার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে এই পানি তোলার কাজ শুরুবিস্তারিত পড়ুন
ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান: ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্প আসলেই কানাডার নির্দিষ্ট কিছু এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে। লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

