Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ব্যক্তি পর্যায়ে সুদে লেনদেন ও দাদন বন্ধে হাইকোর্টের রুল

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে ব্যক্তি পর্যায়ে সুদ ও দাদন ব্যবসায়ীদের চড়া সুদে লেনদেন বন্ধ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১১ মার্চ) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত তার আদেশে আগামী দুই মাসের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যানকে এই রিটে চাওয়া সুদ ওবিস্তারিত পড়ুন
২০০ কোটির বেশি টাকা পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০০ কোটি টাকার বেশি যারা পাচার করেছেন, তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। কিছু সেনসিটিভ কেসের (স্পর্শকাতর ব্যক্তির পাচার করা অর্থ) পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার করা টাকা বিশাল অঙ্কের। সব টাকা ফেরত আনতেবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রায় হাতাহাতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন। পথে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে তাদের তীব্র বাকবিতণ্ডাবিস্তারিত পড়ুন
জামায়াত কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার, আমিরের সঙ্গে বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা ও রোহিঙ্গা সমস্যা নিয়েবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, যারাই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে চীন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে। মঙ্গলবার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন জানিয়ে তিনি বলেন, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে চীনের সম্পর্ক না; দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের ওপর ভিত্তি করে আমাদের সম্পর্ক। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোকবিস্তারিত পড়ুন
এবার সুধা সদনসহ শেখ হাসিনার পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদনবিস্তারিত পড়ুন
হাসিনা ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন- তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবেরবিস্তারিত পড়ুন
নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?

৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর সাত মাস পেরিয়ে গেছে। এর মধ্যে নানা চড়াই-উতরাই পার করেছে দেশ। দিন যতই যাচ্ছে দেশের জনগণের মনে একটাই প্রশ্ন জাগছে জাতীয় নির্বাচন কবে হবে? যদি নির্বাচন হয়ও কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঠিক করেনি অন্তর্বর্তী সরকার। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মার্চে জাতীয়বিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি পুনরুদ্ধার ভারতের

স্পিন দাপটের পর রোহিত-শ্রেয়াস-রাহুলদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতলো ভারত। নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেট ৪ উইকেট হাতে রেখে টপকে যায় ভারত। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাইয়ে ব্যাট হাতে শুরুটা মন্দ হয়নি কিউইদের। দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র গড়েন ৫৭ রানের জুটি। বরুণ চক্রবর্তী উইল ইয়াংকে লেগ বিফোরের ফাঁদে ফেললে ভাঙে সেই জুটি। ১২ রানের ব্যবধানে রাচিনকে বোল্ড করেন কুলদ্বীপ। এরপর উইলিয়ামসনেরবিস্তারিত পড়ুন
ভারতে ঘুরতে গিয়ে ইসরায়েলি তরুণীকে ধর্ষণ, আটক ২

ভারতে এক ইসরায়েলিসহ দুই নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে এই ধর্ষণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির। এ ঘটনায় তিনজন জড়িত বলে জানিয়েছে কর্ণাটক পুলিশ। পলাতক তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কোপ্পাল শহরে এ দুই নারীর সঙ্গে এক আমেরিকানসহ তিন পুরুষ পর্যটকও ছিল। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, একটি মোটরবাইকে চড়ে তিনজন ওই পর্যটকদের কাছে অর্থ দাবিবিস্তারিত পড়ুন

