শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

আসন্ন রমজানে সারা দেশে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনে রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। জ্বালানি উপদেষ্টা বলেন, ‘রোজায় বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। রোজার মাসে সম্পূর্ণভাবে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট নেয়া হয়েছে।’ বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখা হবে জানিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সূর্যমণি প্রকল্পের স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে সূর্যমণি প্রকল্পের ‘স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প সূত্রে জানা যায়, এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ এর বাস্তবায়নে সূর্যমণি প্রকল্প উচ্চমূল্যের ফসল প্রবর্তন, ধান-ভিত্তিক শস্যবিন্যাসকে পরিপূরক করে, এবং বাজার সাথে সংযোগ বৃদ্ধির মাধ্যমে সূর্যমুখীর ভেল্যু চেইন শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে ‘স্থানীয় পর্যায়ে জ্ঞান বিনিময় কর্মশালায়’ প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

আন্দোলনে শিক্ষার্থীদের নিজস্ব প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ না করে প্রয়োজনে নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে নৌ পুলিশ সদর দপ্তরের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। রাস্তা বন্ধ করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি ছাত্রদের বলব, তারা যেন তাদের দাবি-দাওয়াবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির সুপারিশ

স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে সরকারি কর্মচারীদের প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে প্রতি বছর মূল বেতন বাড়ানো যেতে পারে। তবে তা ৫ শতাংশেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব

আদালত কর্তৃক চূড়ান্তভাবে কোনো দণ্ডিত অপরাধীকে ক্ষমা প্রদর্শনে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগের যে ক্ষমতা রয়েছে- তা নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানোবিস্তারিত পড়ুন

ডিসি ও ইউএনওর নাম পরিবর্তনের সুপারিশ

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিদ্যমান পদবি পরিবর্তন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের নাম ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর নাম পরিবর্তন করে ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন তুলে দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী। একই দিন বিচারবিস্তারিত পড়ুন

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন এবং শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইউনিয়ন জামায়াত অফিসে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মাহবুব আলম এবং এ্যাডভোকেট একরামুল কবির বকুলকে সেক্রেটারী নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলাবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ৯ আসামিসহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। আসামিপক্ষে আইনজীবী জামিল আক্তার এলাহী এবং এ এইচ এম কামরুজ্জামান মামুন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মুজিবুরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় মতবিনিময়ে উপজেলা বিএনপির সেক্রেটারি রকিব মোল্লা

কলারোয়ার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ ৯নং ওয়ার্ডে গেলে গণসংযোগ কর্মীসভায় রূপ নেয়। সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল‍্যা বলেন, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব আমাদের প্রাণপ্রিয় নেতা। আগামি নির্বাচনে তিনি সংসদ সদস‍্য নির্বাচিত হয়ে মন্ত্রী হবেন। তিনি আরো বলেন, হাবিবুল ইসলাম হাবিব স্পষ্ট বার্তা দিয়েছেনবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিএনপি’র শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরার কলারোয়ায় শুভেচ্ছা মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা হওয়ায় এবং কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আখতারুল ইসলাম যুগ্ম আহবায়ক মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ওই শুভেচ্ছা মিছিল বের করে নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস মার্কেট থেকে বের হয়ে মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফের বিশ্বাস মার্কেটে গিয়ে মিছিলবিস্তারিত পড়ুন