Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার

নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের পর নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিযুক্ত পুলিশ পরিদর্শক নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়। এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে থেমে থেমে বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। পরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজে ১৮ বিঘা কৃষি জমি দরপত্র ছাড়াই মাত্র ৭০ হাজার টাকায় ইজারা!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের প্রায় ১৮ বিঘা কৃষি জমি টেন্ডার ছাড়াই মাত্র ৭০ হাজার টাকা এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। নাম মাত্র ইজারা দেওয়ায় সরকার বিপুল পরিমান রাজস্ব হারিয়েছে। রাতের অন্ধকারে কিভাবে ইজারা দেওয়া হয়েছে সেটি জানে না কলেজের টেন্ডার ও ক্রয় কমিটি। এর আগে গত ৫/১/২৫ তারিখে কলেজের লেক, পুকুর, বিশাল আম বাগান নাম মাত্র ইজারা দেওয়া হয়েছে। এদিকে ১৮ বিঘা জমি নামমাত্র মূল্যে ইজারা দেওয়ায় জনসাধারনের মধ্যেবিস্তারিত পড়ুন
ঘোষণা দিয়ে ধানমন্ডি-৩২ ভাঙচুর-আগুন দিলো ছাত্র-জনতা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশন নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ছাত্র-জনতার পক্ষ থেকে ঘোষণা করা ‘বুলডোজার মিছিল’ চলে। একযোগে বাড়ির ভেতরে ঢুকে চলেছে ভাঙচুর ও অগ্নিসংযোগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ নামের এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এক পর্যায়ে তারা বাড়ির ভেতর ঢুকে পড়েনবিস্তারিত পড়ুন
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ভাঙচুর ছাত্র-জনতার

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ঢুকে পড়ে ভাংচুর করেছে শতশত বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার আগে ছাত্র-জনতা ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে জড়ো হন। পরে তারা একযোগে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালান। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেবেন বলে প্রচার করেছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে বুধবার রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র-জনতা। সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
আমরা কী করলাম সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে: প্রধান উপদেষ্টা

আমরা কী করলাম না-করলাম ভবিষ্যৎ প্রজন্ম এটা দিয়ে আমাদের বিচার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি এ কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, দেশের রাজনৈতিক দল ও অংশীজনের ঐকমত্যে পৌঁছানোর জন্য এসব প্রতিবেদন প্রকাশ করা হবে। এর ভিত্তি ধরেই সংস্কার বাস্তবায়ন হবে। তিনি বলেন, জাতির জন্য এটা বিরাট সংবাদ। আমি জাতির পক্ষবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে: উপদেষ্টা নাহিদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায়, তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে বিএনপি’র শুভেচ্ছা মিছিল ও পথসভা

স্টাফ রিপোর্টার।। সাতক্ষীরা জেলা বিএনপি’র নবনির্বাচিত আহবায়ক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আশাশুনির গোয়ালডাঙ্গায় শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকালে বড়দল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোয়ালডাঙ্গা বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির অফিস থেকে শুরু হয়ে বাজার পরিদক্ষন করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন বিএনপির এক অংশের সাবেক যুগ্ন আহবায়ক রকিবুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য সচিব আজাহারুল ইসলাম আজগার, সিনিয়র যুগ্নবিস্তারিত পড়ুন
যেকোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে দেশের সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে গুম ও খুন করে স্বৈরাচারী ভারতে পালিয়ে গেছে। যেকোনো মূল্যে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতে হবে। বুধবার ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় জুলাই আগস্ট বিপ্লবে ৪৫ জন শহিদ পরিবারকে আর্থিক সাহায্য এবং র্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর উপহার উপলক্ষেবিস্তারিত পড়ুন
দেবহাটা সরকারি কেবিএ কলেজের শিক্ষক হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শেখ হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ। শিক্ষক মো.আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন
দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নানা আয়োজন করে প্রশাসন। বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর। উপজেলা মুক্তমঞ্চে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যেবিস্তারিত পড়ুন

