শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৩২ নম্বরের বাড়ির দরজা-ইট খুলে নিয়ে গেলো ছাত্র-জনতা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে সেখানে গিয়ে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর হয়েছেন তারা। ভাঙচুর করা হয়েছে ভবন। মূলত, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার পরই ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরই মধ্যে সেই ভাষণ শুরু হয়। শেখ হাসিনার ভাষণ শুরু হয় বুধবারবিস্তারিত পড়ুন

‘থাকবে না ৩২, থাকবে না ৩২’

ভারত থেকে সম্প্রচারিত ‘কথিত’ টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার আলোচিত-সমালোচিত উপস্থাপক মুখ ময়ূখ রঞ্জন ঘোষকে ব্যঙ্গ করে ধানমন্ডি ৩২ এ ছাত্র-জনতা লিখেছে, “থাকবে না ৩২, থাকবে না ৩২”। তার আগে রাত আটটার কিছু আগে গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থলে দেখা যায়, ধানমন্ডি-৩২বিস্তারিত পড়ুন

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’

খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ওই ভাঙচুর চালান। পরে তারা সিটি করপোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া শুরু করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই বাড়িটিবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো মাহবুব উল আলম হানিফের বাড়ি

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর এ বাড়িতে হামলা করা হয়েছিল।

হাসিনার দাম্ভিকতাই পতন: শহীদ স্মারক মোড়ক উন্মোচনে গোলাম পরওয়ার

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা অত্যাচারে-নির্যাতনে আল্লাহর আরশ কেঁপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হলো। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক এর মোড়ক উম্মোচনী অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সার্বিক কার্যক্রমের উপর গণশুণানী

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উপর গণশুণানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ‘২৫) বিকেল চারটায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শুনানী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ সাতক্ষীরার আয়োজনে গণশুনানীতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক এ এম মাহাবুব কবির, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ট্রাফিক ইনসপেক্টর মাহাবুব কবীর, সদর সার্কেল অফিসের পুলিশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলার আয়োজনে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় শহরের নিউ মার্কেটের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দেন নবগঠিত আহ্বায়ক কমিটির সুযোগ্য আহ্বায়ক রহমাতুল্লাহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা’২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনের প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার সকল সাব-জোনের চ্যাম্পিয়ন প্রতিযোগিরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দহাকুলার শেখপাড়া মোড়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: দেশের বিভিন্ন স্থানে নানা কায়দায় চলছে দখলদারি। কোথাও নদী বা খাল দখল করে তৈরি করা হয়েছে মাছের ঘের। কোথাও নদীর ওপর নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। খোদ সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলার শেখপাড়া মোড়ে অবস্থিত দহাকুলা যুব সংঘের পাকাঘরটি এক সময় ছিল আওয়ামী লীগের অফিস।এই অফিসটা ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর নাম দেওয়া হয় দহাকুলা যুব সংঘ। জানা গেছে- জমিটির প্রকৃত মালিক সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নেরবিস্তারিত পড়ুন