Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রে*প্তা*র

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র, বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্ব পাড়ার আনারউদ্দিনের ছেলে। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গতবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর- রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস,বিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবে জরুরি সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১ ফেব্রুয়ারি সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদে একটি স্থানে প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর নামে অনভিপ্রেত সংবাদ প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নিন্দা প্রস্তাবটি রেজুলেশন আকারে লিপিবদ্ধ হয়। প্রেসক্লাব আহবায়ক এর কোনো বক্তব্য ছাড়াই অসত্য সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্যবৃন্দবিস্তারিত পড়ুন
কেশবপুরে
সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট নেই অথচ করতেন অপারেশন!

সোহেল পারভেজ, কেশবেপুর: যশোরের কেশবপুরে আলোচিত সেই উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার সাগরদাঁড়ী ইউনিয়ন স্বাাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফিরোজ কবিরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই মাসের জেল দিয়েছেন। তিনি সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট না থাকালেও কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকে হার্নিয়া অপারেশন করার সময় আটক হন। গত শনিবার রাত অনুমান ৯ টার দিকে কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকে বায়সা গ্রামের লুতফর রহমান ৬৫ বছর বয়সী রোগীর হার্নিয়া অপারেশন করছিলেন সেকমো ফিরোজ কবির। অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ওমর ফারুক বিপ্লব: আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত কর্মসূচির ঘোষণার প্রতিবাদে সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শহরের সঙ্গিতা মোড়ের সামনে থেকে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। সাতক্ষীরা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবকবিস্তারিত পড়ুন
তালায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক খলিলনগর আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেষ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী। শনিবার (১ ফেব্রæয়ারী) রাতে তালা থানা পুলিশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষ্ণপদ পাল। এসময় অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রনি হোসেন, কেশবপুর: কেশবপুর-কলারোয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন (কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশন) এর উদ্যোগে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে কেশবপুর ও কলারোয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ওই শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ হাবিব, সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইমামুল ইসলাম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আলামিন হোসেন, ছাত্র কল্যাণবিস্তারিত পড়ুন
নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল পৌরসভার সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের পিচের সঙ্গে উঠে গেছে খোয়াও। কোথাও কোথাও ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো। কিন্তু বিষয়টি দেখার যেন কেউ নেই। মেয়র আসে মেয়র যায়। তবে সড়কগুলোর কোনো উন্নয়ন হয় না। নড়াইল পৌর শহরে এখন যেসব সড়ক রয়েছে তাতে কোন মেয়রের সময় পিচের প্রলেপ পড়েছে তা মনে নেই বাসিন্দাদের। পৌরসভার অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কার না হওয়ায় সড়ক থেকে পিচের সঙ্গেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারী) সকালে কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, কলেজের সহকারী অধ্যাপকবিস্তারিত পড়ুন

