শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় বিএনপি’র ইফতার মাহফিলে সাবেক এমপি হাবিব

কে এম আনিছুর রহমান: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকালে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সুস্থ থাকতে পারিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশ নায়ক তারেক রহমান ও দলের মহাসচিবসহ আমাদের দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃলমূল নেতাকর্মী কেউ ভালো থাকতে পারিনি। শেখ হাসিনা এত অত্যাচার করেও শেষ রক্ষা করতে পারেনি। তাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে।

তিনি আরও বলেন, কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় আমার মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিল। এছাড়া উপজেলার ৪৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে ওই মামলায় সাজা দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ। আল্লার রহমতে আপনাদের মাঝে ফিরে আসতে পারেছি। এমনকি ওই মিথ্যা মামলায় আমাকে একটি পাঠে হাইকোট খালাস দিয়েছেন। তালা-কলারোয়া আসনে ভোট করতে পারবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিবেন। যদি পাশ করতে পারি তাহলে তালা-কলারোয়ার অসমাপ্ত কাজ গুলো করতে পারবো বলে আশি করি।

তিনি বলেন, শেখ হাসিনা আলেম সমাজের উপরও অত্যাচার করেছে। কোনো জায়গায় সভা সমাবেশ করতে দেয়নি, এমনকি ইসলামি কোনো সভা হতে দেয়নি। এদেশের মানুষ তার সমুচিত জবাব দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বজলুর রহমান, উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দীন পারভেজ, যুবদল নেতা আব্দুল মজিদ, মোজাফ্ফার হোসেন, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক মনজুর হোসেন, যুবনেতা টুকু, বিএনপি নেতা প্রভাষক আব্দুল জব্বার, আব্দুল মাজেদ, মনি, শফিকুল ইসলাম, হজরত দফাদারসহ শতশত নেতাকর্মী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আনিছুর রহমান ও জাকির হোসেন।

এরআগে প্রধান অতিথি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জুম্মা নামাজের পর ব্রজবক্স দাখিল মাদ্রাসা মাঠে বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব সরদারের জানাজা নামাজ আদায় করেন।

পরে তিনি কারাগারে থাকাকালীন সময়ে দেয়াড়া ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতাকর্মী ছলিমপুর গ্রামের মহিদুল ইসলাম, আতিয়ার রহমান, খোরদো গ্রামের যুবদল নেতা আক্তারুলের পিতা নিছার আলী, পাটুলিয়া গ্রামের তুহিন মেম্বরের পিতা জনাব আলী এবং চাচা ছবেদ আলী, বড় খোরদো গ্রামের প্রাক্তন এমপি আতিয়ার রহমান ও একজন বিএনপি নেতা, পুলিশের গুলিতে নিহত আনিছুর রহমান, দেয়াড়া গ্রামের আলি মেম্বর ও কবিরুল ইসলামের পৃথকভাবে বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত