শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

এস এম মুর্শিদ, পিরোজপুর: পিরোজপুরে সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা। শনিবার (১ফেব্রুয়ারি) দুপুরে মামলাটি দায়ের করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম। বিবাদীরা হলেন, নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম ফজলুল হক ও দপ্তরি নুরুল ইসলাম। জানা গেছে, মাদ্রাসাটির অধ্যক্ষ একেএম ফজলুল হক অবৈধভাবে বইসহ মালামাল বিক্রির জন্য দপ্তরি নুরুল ইসলামকে বলেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল ইসলাম স্থানীয় এক ভাঙ্গাড়িবিস্তারিত পড়ুন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে দুই যুবককে গু*লি করে হ*ত্যা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) নামে ফরিদপুরের দুই যুবককে গুলি করেছে দালালচক্র। শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে দুইজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার। এদিকে তাদের হত্যা করে দালালচক্র পরিবারের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে। ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড়বিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি: নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সঙ্গে এ বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান আর্থসামাজিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। এ ক্ষেত্রে আমরা অনেক বিষিয়ে একমতবিস্তারিত পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো

বাড়লো জ্বালানি তেলের দাম। পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে এক টাকা। নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজবিস্তারিত পড়ুন

সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ, আশা ভারতের

সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে—এমনটাই আশা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরলেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের সঙ্গে চারটি চুক্তিবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে কলারোয়া নিউজ একাদশের জয়

কলারোয়ার চন্দনপুর প্রিমিয়ার ক্রিকেট লিগে (সিপিএল) উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে কলারোয়া নিউজ ক্রিকেট একাদশ। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে কলারোয়ার চন্দনপুর ফুটবল মাঠে আরএন প্রগতি সংঘ আয়োজিত সিপিএলের উদ্বোধনী ম্যাচে এসএম সুপার শপ  ক্রিকেট একাদশকে ২ উইকেটে হারিয়ে জয়ের দেখা পায় কলারোয়া নিউজ ক্রিকেট একাদশ। ম্যাচের শুরুতে টসে জিতে সুপার শপের অধিনায়ক শরিফুল ইসলাম ব্যাট করার সিদ্ধান্ত নেন।  নির্ধারিত ১৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে সুমন হোসেনের নেতৃত্বেবিস্তারিত পড়ুন

দেবহাটায় একই স্থানে বিএনপি’র দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপ কর্মী সম্মেলন ডাকে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ আদেশ জারি করেন। যা বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয় ওই আদেশে। জানা গেছে, উপজেলা বিএনপি’র সদস্য সচিববিস্তারিত পড়ুন

ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

মোঃ ওসমান গনি বেনাপোল, (যশোর) : ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১০ জন কিশোর এবং ৬জন কিশোরী রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, ভারতে পাচার হাওয়া বাংলাদেশি কিশোর- কিশোরীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ক্লাস নিলেন জার্মান প্রবাসী শিক্ষা গবেষক ড. আবুল আমানউল্যাহ

সাতক্ষীরা প্রতিনিধি: জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে এসে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) গার্লস হাইস্কুলে ক্লাস নিলেন বরেণ্য শিক্ষা গবেষক কবি ও সাহিত্যিক ড. আবুল আমানউল্যাহ। বৃহস্পতিবার দিনভর দিন তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি শিক্ষক- শিক্ষার্থীদের সাথে আন্তরিক পরিবেশে শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। প্রত্যেক ক্লাসে গিয়ে ড. আবুল আমানউল্যাহ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। জার্মানির শিক্ষা ও সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। ড.আবুল আমানউল্যাহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে পিঠা উৎসব

এসএম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা (সাতক্ষীরা): বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পিঠা উৎসব হয়েছে। বিভিন্ন বয়সের নারী-পুরুষের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে মানুষের ঢল নামে। তারুণ্যের মেলা উপলক্ষে ঝাউডাঙ্গা কলেজে এ উৎসবের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন কলেজের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ মহিতুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন