Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার সিংগা হাইস্কুলে তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এর শুভ সূচনা করা হয়। নিয়মিত সমাবেশ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি সিংগা বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে স্কুলের শহীদ মিনার চত্বরে এসে খেলাধুলা ও আলোচনা সভায় মিলিত হয়। পরে স্কুল ফুটবল মাঠে বিভিন্ন ইভেন্টের খেলায় ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন। এদিকে তারুণ্য উৎসবকে সামনে রেখেবিস্তারিত পড়ুন
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
কলারোয়ায় জোন পর্যায়ের ক্রিকেটে চ্যাম্পিয়ন পাইলট হাইস্কুল

শেখ শাহাজাহান আলী শাহীন: ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার কলারোয়া জোন পর্যায়ের খেলায় ক্রিকেটে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) কলারোয়া ফুটবল মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ও কলারোয়া মডেল হাইস্কুল। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ৫৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন ও মডেল হাইস্কুল রানার্সআপ হয়। এদিকে ভলিবলে কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ইসলামপুর দাখিল মাদরাসা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। কলারোয়াবিস্তারিত পড়ুন
সামরিক শক্তিতে মিয়ানমার-ইরাকের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্বে সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। স্কোর নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে সামরিক বাহিনীর আকার, আর্থিকভিত্তি, লজিস্টিক্যাল সক্ষমতা ও জিওগ্রাফি। তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। অন্যদিকে এক্ষেত্রে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির অবস্থান ৩৭তম। মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও সামরিক শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। দেশটির অবস্থান ৪৩তম। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছরই একটি তালিকা প্রকাশ করে।বিস্তারিত পড়ুন
রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ

সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না। এর আগে বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়, জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দলবিস্তারিত পড়ুন
দেবহাটায় ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চেক প্রদান, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চিকিৎসার উদ্দেশ্যে দেবহাটায় আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক প্রদান করা হয়। আর্থিক সাহায্যের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। এসময় দেবহাটার ৩ জনকে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা দেবহাটাবিস্তারিত পড়ুন
নড়াইল আইনজীবী সমিতির নির্বাচন; সভাপতি লিটু, সেক্রেটারি তুহিন

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির ১নং ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন। নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:তারিকুজ্জামান লিটু। তারবিস্তারিত পড়ুন
স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে। পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গার শাহেদ গার্ডেনে একটি কর্মশালায় ভার্চুয়ালি তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকে দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত দুই বছর আগে ৩১ দফা পেশ করে। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের

বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ রূপান্তরের প্রচেষ্টায় সমর্থন দেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এসময় রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু অব্যাহত রাখাই নয়, বরং প্রসারিত করবো। প্রধান উপদেষ্টা জানান, জাপানবিস্তারিত পড়ুন
দেশের সবচেয়ে ধনী ও দরিদ্র জেলা

দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর আর উপজেলা ডাসার। মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। মাদারীপুরের ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ। এছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য ৫০ শতাংশ। দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন আর জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ এ এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ এর তথ্য অনুযায়ী, দেশের গ্রাম এলাকায় দারিদ্র্যবিস্তারিত পড়ুন
১৪ ফেব্রুয়ারি শবে বরাত

বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩১ জানুয়ারি শুক্রবার পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। ১ ফেব্রুয়ারি শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এ হিসাবে আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদবিস্তারিত পড়ুন

