শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বিএনপির সাংগঠনিক সভা

অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে : সাবেক এমপি হাবিব

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘খুব শীঘ্র গণতান্ত্রিক পন্থায় প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন, পরে থানাসহ অন্যান্য কমিটি গঠন করা হবে। দেশের পরিবর্তিত এ অবস্থায় তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে। সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের জন্য সকলকে নিবেদিতপ্রাণ হতে হবে।’ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কলারোয়া উপজেলা ওবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের যুব বিভাগের ইয়ুথ লিডারশীপ ট্রেনিং প্রোগ্রাম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা যুব বিভাগের আয়োজনে যুবকদের নিয়ে দিনব্যাপি ইয়ুথ লিডারশীপ ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা যুব বিভাগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী ইয়াছিন আরাফাত লিপু’র সঞ্চালনা প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষা সফর

সাতক্ষীরার কদমতলাস্থ বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি সকালে কদমতলা থেকে শিক্ষার্থীরা যাত্রা শুরু করেন। শিক্ষা সফরে তারা গদখালী ফুল বাগান, কালিগঞ্জের বটবৃক্ষ, ঝিনাইদহের জোহান ড্রিম পার্ক পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নানসহ অন্যান্যরা।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি) মঞ্জুর করা হয় গত ১১ নভেম্বর। সেই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়াবিস্তারিত পড়ুন

টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল

বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি, ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের পদত্যাগের ঘোষণার পর ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ দীর্ঘদিন ধরেই ব্রিটেনে রাজনীতি করছিলেন। বর্তমানে ক্ষমতাসীন দলের অন্যতম মন্ত্রী ছিলেন তিনি। তবেবিস্তারিত পড়ুন

টিউলিপের দুর্নীতি ও পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি, ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে দুর্নীর্তির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যেখানে তিনি উল্লেখ্য করেছেন, টিউলিপের পদত্যাগ মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা আছে। ব্রিটিশবিস্তারিত পড়ুন

অবশেষে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি এবং দেশটির ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এএফপি এ খবর দিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি তিনি। টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনে এবং বাংলাদেশে দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, অন্যদিকে রাশিয়ারবিস্তারিত পড়ুন

ভিসা জটিলতায় ফাঁকা বেনাপোল ও ভোমরা ইমিগ্রেশন!

পরিবর্তিত পরিস্থিতিতে বেনাপোল-পেট্টাপোল ও ভোমরা-ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী যাতায়াত কমে গেছে। ফলে বিপাকে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরাসহ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা। ভ্রমন ভিসা বন্ধসহ মেডিকেল ও বিজনেস ভিসা সীমিত করায় যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা চেকপোস্ট প্যাসেঞ্জার এলাকা ফাঁকা হয়ে পড়েছে। অনিশ্চিত জীবন যাপনে ধাবিত হতে শুরু করেছে চেকপোস্ট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমখাতের মানুষদের। ইতোমধ্যে পরিবহন ও এ সংক্রান্ত নানান ব্যবসায়ও নেমেছে ধ্বস। বেকার হয়ে পড়তে শুরু করেছেন শ্রমিকেরা।বিস্তারিত পড়ুন

১৮ বছর পর সব মামলায় খালাস পেলেন বাবর, কাঁদলেন স্ত্রী

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হন। তখন থেকে শুরু করে ১৭ বছর সাত মাস পর সব শেষ দণ্ডের মামলায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) খালাস পেলেন তিনি। এই রায়ের পর আদালত কক্ষ থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। অপরদিকে সমর্থকেরা উল্লাসে মিছিল শুরু করে দেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ খালাসের রায় দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিতা স্ত্রীকে হ*ত্যা, স্বামী আটক

মুহাম্মদ হাফিজ ও এস এম আব্দুল্লাহ, সাতক্ষীরা: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নববিবাহিত স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরূদ্ধে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এই ঘটনা ঘটে। সকালে স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত খাদিজা খাতুন (১৯) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালিক মেয়ে। ঘাতক স্বামীবিস্তারিত পড়ুন