রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশকে ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বললেন ভারতের সেনাপ্রধান

বাংলাদেশকে ভারতের জন্য ‘কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধানের করা মন্তব্যের সুরেই আমি বলবো যে, ভারত কৌশলগতভাবে বাংলাদেশের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বাংলাদেশও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা করলে আমাদের নিজেদেরেই ক্ষতি। প্রতিবেশীবিস্তারিত পড়ুন

‘খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে টেলিফোনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনের শীর্ষ-স্থানীয় বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। সেখানে ভর্তির পর তার শারীরিক অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর ফল ইতোমধ্যে আসতে শুরু করেছে। সেগুলো ইতিবাচক। আরও কিছু পরীক্ষা করা হবে। সববিস্তারিত পড়ুন

কলারোয়ার কয়লায় যুবদলের কর্মী সমাবেশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। কর্মী সমাবেশ উদ্বোধন করেন যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু। সোমবার (১৩ জানুয়ারি)বিস্তারিত পড়ুন

বাংলাদেশি শ্রমিকদের জন্য

মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদান আহবান প্রধান উপদেষ্টার

মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি বিষয়টি উত্থাপন করেন। পাশাপাশি গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিতবিস্তারিত পড়ুন

তদন্তের ফলের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন স্টারমার

তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রোববার স্কাই নিউজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পিটার কাইল বলেন, স্বাধীন তদন্তের ফল যা-ই হোক না কেন, তার ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আর কনজারভেটিভ নেতা কেমি বাডেনচ প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েবিস্তারিত পড়ুন

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বুধবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে: উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বুধবার (১৫ জানুয়ারি) যথাযথ প্রক্রিয়ায় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। সচিবালয়ের সভা শেষে সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপাচার্য বলেন, ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে। বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ হস্তান্তর হবে। আমরা ইউজিসির সঙ্গে আগেই কমিটমেন্টে ছিলাম সেনাবাহিনীকে কাজ দেয়ারবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশে কিছুই নেই, পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল’: শুভেন্দুর কটাক্ষ

‘বাংলাদেশে কিছুই নেই। পুরো দেশ ভারতের উপর নির্ভরশীল। ওই দেশে দরিদ্র মানুষ এতো বেশি যে, কিছু দরিদ্র এখানে (ভারতে) পাঠানো হচ্ছে। আর এখানে এসে তারা মাদ্রাসা তৈরি করতে চায়, জঙ্গি তৈরি করতে চায়, উগ্র এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।’ ভারতীয় সাংবাদিকদের সামনে বাংলাদেশ নিয়ে এভাবেই কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। শুভেন্দু বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘তালিবানি, উগ্রবাদী ও মৌলবাদী’ বলেও কটাক্ষ করেছেন। খবর এএনআই। এ সময় সাম্প্রতিক ভারত-বাংলাদেশবিস্তারিত পড়ুন

গণভবনে মিললো টিউলিপের প্রচারপত্র, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধের নোট

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বিক্ষুব্ধ জনতা সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়। সেই বাসভবনে ধুলা আর ধ্বংসাবশেষের মধ্যেই পাওয়া গেল যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের লিফলেট বা প্রচারপত্র। টিউলিপ ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারেরবিস্তারিত পড়ুন

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করলো ভারত

সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার (১৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করে দেশটি। খবর এনডিটিভির। এর আগে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। রোববার বিকালে পররাষ্ট্র সচিববিস্তারিত পড়ুন

মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধির সুযোগ অবারিত

ডিক্যাবের সঙ্গে চা-চক্রে মুশফিকুল ফজল আনসারি

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সঙ্গে বাণিজ্য বৃদ্ধি অবারিত সুযোগ রয়েছে উল্লেখ করে সিনিয়র সচিব মর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে। যেটি আরও বহুগুন বাড়ানো সম্ভব। শুধুমাত্র সরাসরি পণ্যবাহি কার্গাে সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব। মেক্সিকোর রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রাপ্ত মুশিফকুল ফজল বলেন, আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহি কার্গাে সেবা চালু করা।বিস্তারিত পড়ুন