Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি

রাজধানীর জনপ্রিয় বাহন মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, যেহেতু মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে; মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। সেহেতু এনবিআর মূল্যবিস্তারিত পড়ুন
শিক্ষক-চাকরিজীবীদের নির্বাচনের সুযোগ দেয়া যেতে পারে : অধ্যাপক তোফায়েল আহমেদ

স্কুল-কলেজের শিক্ষক ও চাকরিজীবীদের নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। স্কুল-কলেজের শিক্ষক বা চাকরিজীবীদের সুযোগ দেওয়া যেতে পারে। বিশেষ করে বেসরকারিবিস্তারিত পড়ুন
এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল, সময়সূচি ঘোষণা

এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামি ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্তরের এই পরীক্ষা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। আগামি ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। যা ৮ মে (তত্ত্বীয় পরীক্ষা) এর মাধ্যমে শেষ হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে এ পরীক্ষা। জানা গেছে, তত্ত্বীয় পরীক্ষাবিস্তারিত পড়ুন
মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন, যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। লাইভে ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এ বিষয়ে সোমবার এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই সাংবাদিক মেজর ডালিমকেবিস্তারিত পড়ুন
একাদশে ভর্তি ১৫ জুন থেকে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ হলে আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করবেন। এর আগে ১৫ জুন থেকে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসিবিস্তারিত পড়ুন
২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর- গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো। রোববার ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করাবিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সেরা ৫ সেনাপ্রধানের নাম এলে উনার নাম থাকবে: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) আন্দালিব রহমান পার্থ দেশ, রাজনীতি, সমাজ ও রাষ্ট্র নিয়ে গণমাধ্যমে কথা বলে থাকেন। এবার তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে প্রশংসাসূচক কথা বলেছেন। তিনি মনে করেন, বর্তমান সেনাপ্রধান সংকটকালে বিশেষ করে ৫ আগস্ট এবং বর্তমান সময়ে গুরুত্বপূল্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে সেরা পাঁচজন সেনাপ্রধানের তালিকা করলে তার নাম আসবে। আন্দালিব রহমান পার্থ বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ যা দেখেছে- আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের এটা বিশ্বাস করা উচিতবিস্তারিত পড়ুন
চট্টগ্রাম আদালতের ১,৯১১ মামলার নথি গায়েব, থানায় জিডি

চট্টগ্রাম আদালতে সরকারি আইনজীবীর বারান্দা থেকে ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট বা সিডি উধাও হয়ে গেছে। এ ঘটনায় রোববার থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আদালতের অবকাশকালীন ছুটির কারণে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহানগর পিপি কার্যালয় বন্ধ ছিল। কেস ডকেটগুলো এ সময়ের মধ্যে উধাও হয়েছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার মো. রইছ উদ্দিন বলেন, কেস ডকেট হারানোর বিষয়েবিস্তারিত পড়ুন
নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

নিজের জানাজার দাওয়াত দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার এফডিসিতে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ দাওয়াত দেন। এর আগে রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীর মিত্রের মৃত্যু হয়। জানাজায় উপস্থিত ছিলেন- চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নির্মাতা ছটকু আহমেদ, খোরশেদ আলম খসরুসহ অনেক অভিনেতা অভিনেত্রী ও এফডিসির কর্মকর্তা কর্মচারীরা। ইলিয়াস কাঞ্চনবিস্তারিত পড়ুন
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য গঠিত দুর্নীতি তদন্ত দপ্তর (সিআইও)। এবার সেই পরোয়ানা কার্যকর করার দায়িত্ব দেশটির পুলিশের কাছে হস্তান্তর করেছে সিআইও।যা সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। এদিন এক বিবৃতিতে সিআইও জানিয়েছে, ‘জাতীয় তদন্ত দপ্তরের কাছে এই রাতে (রোববার রাতে) সন্দেহভাজন (ইউন, পদবিযুক্ত) প্রেসিডেন্টের গ্রেফতারি ওয়ারেন্ট কার্যকর করার নির্দেশ হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার আদালত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

