রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৭ জানুয়ারি) খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ

কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর হেলাতলা প্রাইমারি স্কুল চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু। ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ শফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, আবু জাফর, মেহেদী হাসান রাজু, আলমগীর কবির, সোহাগ বিশ্বাস, রুহুল আমিন খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবিস্তারিত পড়ুন

দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) সন্ধায় উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, ফরহাদ হোসেন (সবুজ), সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক এসএম নাসিরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং ইংরেজি বিভাগের প্রভাষক সুমা রানী বিশ্বাস শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক শ.মবিস্তারিত পড়ুন

এবার কলারোয়ায় মজসিদের ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ভেসে উঠলো!

এবার মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো। সাতক্ষীরার কলারোয়ায় সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক তাফহীমুল ইসলামসহ কয়েকজন জানান, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভাধীন শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদের সামনে যান। এসময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা চলমান থাকতেবিস্তারিত পড়ুন

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা, যা জানালেন ডা. জাহিদ

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হবে তাকে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে পরদিন লন্ডন পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে যেসব ফর্মালিটিজ আছে সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত ১০টায় ইনশাআল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ারবিস্তারিত পড়ুন

দেশে বেকার এখন ২৬ লাখ ৬০ হাজার, ১ বছরে বেড়েছে ১ লাখ ৭০ হাজার

২০২৪ সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে এ সংখ্যা বেড়েছে। মূলত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রভাবে বছরের শেষ সময়ে বেড়েছে বেকার। বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। ২০২৩ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৪ লাখ ৯০ হাজার। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১ লাখ ৭০ হাজার। সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যেখানেবিস্তারিত পড়ুন

বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেপজাকে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষকে (বেপজা) বিদেশে বাংলাদেশের প্রচার ও দেশের শিল্প খাতে আরও বেশি বিনিয়োগ আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (৬ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা (২০২৩-২৪ অর্থবছর) বার্ষিক প্রতিবেদন জমা দিতে এলে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক কূটনীতি পরিচালনার জন্য একটি দল তৈরি করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচার করতে কর্মকর্তাদের প্রতিবিস্তারিত পড়ুন

পিলখানা ট্র্যাজেডি : ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনোবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়, পৌরসভা বিলুপ্ত করার প্রস্তাব হতে পারে

বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে- পৌরসভারগুলোর আয় নেই, বেশিরভাগের বেতন বাকি আছে। তাই পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। ড. তোফায়েল আহমেদ বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, স্থানীয় সরকার নির্বাচন একেকটা একেক ধরনের নির্বাচন ব্যবস্থা। আমরা এ ব্যবস্থার পরিবর্তন করতে চাই। এজন্য আমরা সংসদীয় পদ্ধতিতে সব নির্বাচন করার প্রস্তাব দেওয়া হবে। এ উদ্দেশ্যে আমরা একটি একীভূত আইন করতে চাই। বর্তমানবিস্তারিত পড়ুন