রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের গুরুতর অভিযোগ

হুট করেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার (৪ জানুয়ারি) বিয়ের খবর প্রকাশ্যে আনেন। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তাদের বিবাহ। তবে তার দ্বিতীয় বিয়ের খবরে নতুন স্ত্রীর পুরোনো প্রেমের বিষয়টি আলোচনা তৈরি করেছে। তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে, তখন সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন রোজা আহমেদের সাবেকবিস্তারিত পড়ুন

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যখাত সংস্কারে হাত দেয়া হবে

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন, সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা। রোববার (৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যরা মূল্যবান মতামত দেন। সভায় প্রাথমিকবিস্তারিত পড়ুন

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক, অনুমতির প্রজ্ঞাপন বাতিল

অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না। তাদের এ সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অনুমতি বাতিলের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ভূপালের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকেবিস্তারিত পড়ুন

মারা গেছেন বিএনপি নেতা সাবেক এমপি এস এ খালেক

অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ঢাকা-১১ (বর্তমান ১৪) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) বিকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার পরিবার। রোববার দুপুরে এস এ খালেককে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। এস এ খালেক দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

চীনের ঘোষণা নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি, বিজেপি-কংগ্রেস বাদানুবাদ

চীনের সঙ্গে সীমান্তে ভারতের দ্বন্দ্ব বহু আগের। মাঝে মাঝেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা শুধু সীমান্তেই থেমে থাকে না, এর প্রভাব দেখা যায় ভারতের রাজনীতিতেও। সম্প্রতি উত্তর-পশ্চিম চীনে ‘ভারতের সীমানার মধ্যে’ চীনের নতুন শহরের ঘোষণা নিয়ে দিল্লির রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়েছে। রাহুল গান্ধী নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে বাদানুবাদে জড়াচ্ছে নরেন্দ্র মোদির বিজেপি। অভিযোগ ছুড়ে দিচ্ছে একে অপরের দিকে। গত শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন

৮০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ তাপসের নামে মামলা

প্রায় ৮০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৫ জানুয়ারি) বিকেলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন। আক্তার হোসেন বলেন, ঢাকা-১০, ঢাকা-১২ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেবিস্তারিত পড়ুন

সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা লতিফ বিশ্বাস আটক

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। এখনো তার বাড়িতে অভিযান চলছে। এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এর উদ্বোধন করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মিঞা ফাউন্ডেশনের প্রতিনিধি মিঞা ফারুক হোসেন স্বপন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাস্টের প্রতিনিধি খান মো. মহিতুল ইসলাম শাকিক, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এমএবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ এক ব্যক্তি আটক

সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়। আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে আটকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নিয়ে চক্রান্ত, বিচারের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন নিয়ে গভীর চক্রান্ত ও জালিয়াতির মাধ্যমে এতিমখানা ও মিশনের লাখ লাখ টাকা আতœসাতকারি দূর্নীতিবাজ আব্দুর রব ওয়ার্সী ও আবু শোয়েব এবেলের বিচারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম। সাতক্ষীরা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম পুটুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণবিস্তারিত পড়ুন