রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হ*ত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার। নড়াইলের লোহাগড়া উপজেলায় তামিম খান (১৩) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত তামিম খান সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রেবিস্তারিত পড়ুন

সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত : ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে। তিনি আরও বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে। রোববার (৫ জানুয়ারি) রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকালে আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সকলের পরামর্শের ভিত্তিতে মাওলানা আয়ুব হোসেন কে সভাপতি ও মাওলানা মশিউর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়াত আলী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদবিস্তারিত পড়ুন

‘আয়নাঘর’ পরিদর্শনে গণমাধ্যমকর্মীদের সুযোগ দেবে সরকার

বিগত আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য গণমাধ্যমকে সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। রোববার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে। ‘বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘরে) দিনের পর দিন আটকেবিস্তারিত পড়ুন

শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র তৈরিতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ঘোষণা পত্র তৈরিতে সরকার গুরুত্ব দিয়েছে। আশা করি সবার প্রত্যাশার প্রতিফলন থাকবে। রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা ব্যাপারে শফিকুল আলম বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকারবিস্তারিত পড়ুন

সেন্টমার্টিন নিয়ে নতুন পরিকল্পনা অন্তর্বতীকালীন সরকারের

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বোতলের পানির পরিবর্তে বিকল্প উপায়ে খাবার পানি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার । পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার (প্লাজমা রিয়েক্টর) যুগেও প্রবেশ করতে যাচ্ছে এই দ্বীপটি। এই প্রকল্পের আওতায় থাকবে দ্বীপের সমস্ত বর্জ্য সংগ্রহে পরিবেশবান্ধব পরিবহন (বেকোটেগ)। এটিএম কার্ডের আদলে বিশেষ কার্ডের মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো নেওয়া যাবে খাবার পানি। সেন্টমার্টিনের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ এই প্রকল্প সরকার বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।বিস্তারিত পড়ুন

তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন

তারেক রহমানের দেশে ফেরার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার সেটি এখনও তৈরি করতে পারিনি। যার জন্য অল্প কিছুদিন সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আশা করেন, তারেক রহমান শিগগিরই ফিরবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান কবর দেওয়া যায় না।’ সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধনের কথা উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আহমেদবিস্তারিত পড়ুন

সরকার বাজার নিয়ন্ত্রণে কিছুই করতে পারেনি: দুদু

অন্তর্বর্তীকালীন সরকার বাজার নিয়ন্ত্রণে কোন কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও শঙ্কা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি করলেন এমন প্রশ্ন রেখে শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার এখনো কোনো কিছু করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণে কোন কিছুই করতে পারেনি। কিছুবিস্তারিত পড়ুন

‘বিশ্বাস-বন্ধুত্ব’ নিয়ে মিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ?

বিশ্বাস-বন্ধুত্ব আর সম্মানই দাম্পত্যের শেষ কথা! বিয়ে করেই জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ। তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খোঁচা দিলেন রোজা আহমেদ? দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ের বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা। শনিবার সন্ধ্যায় নতুন বউকে বাহুডোরে আগলে বিয়ের সুখবরবিস্তারিত পড়ুন

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর ‘মেঘ না চাইতেই বৃষ্টি’র মতো অবাক করে দেয় সবাইকে। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টালিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা। অন্যদিকে বিচ্ছেদের পরেও ৭ বছর সিঙ্গেলবিস্তারিত পড়ুন