সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ৪ দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা বলছেন, সেখান থেকে তারা লং মার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো- অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

সিরাজগঞ্জ সরকারি ম্যাটসের শিক্ষার্থী এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক মো. আহসান হাবিব বলেন, চার দফা দাবিতে এর আগে গত ২২ জানুয়ারি শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন তারা। সে সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে অবরোধ তুলেছিলেন। কিন্তু দাবি আর পূরণ হয়নি।

তিনি বলেন, ‘আমাদের বলা হয়েছিল, ৭ দিনের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে। কিন্তু একটা চিঠি ইস্যু করা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। গত ১৬ বছর ধরে আমাদের নিয়োগ নাই, আমাদের কর্মসংস্থান নাই। এ কারণে আজ আবার রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে লংমার্চ নিয়ে যাব। একাধিক গন্তব্য আছে, কোথায় যাব এখনও ঠিক করিনি। ‘

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ম্যাটস শিক্ষার্থীরা এখনও সড়ক পুরো বন্ধ করেনি। তবে করবে বলে মনে হচ্ছে।

দেশে ১৬টি সরকারি এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পান।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর হবে : ডিএমপি কমিশনার
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ