বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আপিলে ২ ও হাইকোর্ট বিভাগে ৫৪ বেঞ্চ পুনর্গঠন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি ও হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এসব বেঞ্চে আগামী রোববার থেকে বিচারকাজ শুরু হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক আদেশে প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারিক এখতিয়ারসহ বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলছে। ওই দিন থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে এবং হাইকোর্ট বিভাগেরবিস্তারিত পড়ুন

শমসের মবিন চৌধুরী আটক

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএস’র বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া। তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে ডিবি সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়ের নামে করা মানহানি মামলা খারিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আশিক বিল্লাহ নামে ব্যক্তির দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। গয়েশ্বর চন্দ্র রায়ের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় বাদী দাবি করেছিলেন, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় বিএনপির এক আলোচনাবিস্তারিত পড়ুন

২০২৫ সাল থেকে মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ

আগের শিক্ষাক্রমে ফেরার অংশ হিসেবে মাধ্যমিকে আবার বিভাগ বিভাজন চালু করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০২৫ সাল থেকে এটি চালুর পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম-২০১২ অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায় বিভাগ রাখতে বুধবার শিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ডগুলোতে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবেবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে বিপ্লবীদের গ্রাফিতি দেখলেন ড. ইউনূস

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাবি ক্যাম্পাস পরিদর্শন করে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহসহ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি

আটটি জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এসব দিবস উদযাপন/পালন না করার সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) এ আদেশ জারি করা হয়েছে। বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটিই সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকেন্দ্রিক। দিবসগুলো ছিল- ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছাবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগরবিস্তারিত পড়ুন

১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে বাতিল করছে জাতীয় শোক, শিশু ও ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি দিবস। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গত ৭ অক্টোবর তৎকালীন মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংশ্লিষ্ট অনুবিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগেরবিস্তারিত পড়ুন

মতিয়া চৌধুরীর মৃ*ত্যু

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দুপুর ১টার দিকে মারা যান মতিয়া চৌধুরী। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানেরবিস্তারিত পড়ুন

ভারতের জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন ওমর আব্দুল্লাহ

ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ওমর আব্দুল্লাহ। ফলে বিশেষ মর্যাদা হারানোর পর এই প্রথম সরকার পেলো উপত্যকাটি। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এর আগে স্বতন্ত্র হিসেবে জিতে আসা চার বিধায়ক প্রকাশ্যে ন্যাশনাল কনফারেন্সকে সমর্থন করার কথাবিস্তারিত পড়ুন