রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: ভারতের এখনো কোনো উত্তর মেলেনি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনো সেই দেশ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে চিঠি পাঠনো হয়েছে, ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমবারবিস্তারিত পড়ুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হাজার বসতঘর, নিহত ২

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত এক হাজার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। নিহত হয়েছেন শিশুসহ দুজন। দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের একজন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ সি ব্লকের মৃত সুলেমানের ছেলে আবুল খায়ের (৬০)। তবে নিহত শিশুর পরিচয় পাওয়া যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া ভুল ছিল : মাহী বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে গত নির্বাচনে যাওয়া ছিল ভুল সিদ্ধান্ত। আমি উপলব্ধি করি, এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্পধারার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।’ মঙ্গলবার রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে নয় দফা দেন মাহী বি চৌধুরী। মাহী বি চৌধুরী বলেন, ‘আমি বলতে চাই, বিকল্পধারার রাজনীতির প্রবক্তা অধ্যাপক একিএম বদরুদ্দোজা চৌধুরীর শেষ ৯ দফা নির্দেশনা অনুযায়ী দল পুনর্গঠন করে স্বল্পতম সময়ের আনুষ্ঠানিকভাবে পরবর্তীবিস্তারিত পড়ুন

গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে নেয়া হবে না : মির্জা ফখরুল

গণহত্যাকারী, সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নাই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয়ভাবে নির্দেশনা দেয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেয়া হবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে মহাসচিবের পক্ষ থেকে দুই হাজার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন এ বিষয়ে জানতে চাইলে মির্জাবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা সাবেক মন্ত্রী পিন্টু ১৭ বছর পর কারাগারমুক্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তার স্বজন ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কারা ফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে জামায়াতের কর্মি সমাবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জামায়াত ইসলামির কর্মি সমাবেশ অনুষ্ঠিত বালুইগাছা বায়তুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদে ইউনিয়ন আমীর মাওঃ আব্দুস সালামের সভাপতিত্বে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলার সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন আমরা অন্যের তুলনাই ভিন্ন যে কোন কাজ ইচ্ছে করলে করতে পারিনা এই আল্লাহ্‌র সসন্তুষ্টি অর্জন করা আমাদের এক মাত্র লক্ষ উদ্দেশ্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ফেনসিডিল জব্দ

সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে (৩৩ বিজিবি)। ২৪ ডিসেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী বিওপির সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী বিওপির দায়িত্বাধীন ছয়ঘরিয়া নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর কালিয়ানী বিওপির বিশেষবিস্তারিত পড়ুন

বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ শতাধিক চক্ষুরোগীকে নিখরচায় চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সলেনামা বাজিতপুর গ্রামের সানকিরচর এলাকায় চর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে সার্বিক সহায়তায় ছিল ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে পাঁচ শতাধিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেবা গ্রহীতাদের সাথে বার্ষিক সমন্বয় সভা

সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে সেবা গ্রহীতাদের সাথে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও আরা সংস্থার বাস্তবায়নে শহরে একটি প্রশিক্ষন কেন্দ্রে রিনিউ প্রকল্পের উপজেলা পর্যায়ে সেবা গ্রহীতাদের সাথে বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু বিপন্ন নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের উদ্দেশ্যে সরকারী পরিসেবা প্রাপ্তির লক্ষ্যে সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের সাথে কমিউনিটির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে সভায় ৪০ জন অংশগ্রহনকারীবিস্তারিত পড়ুন

আগামি সরকার বিএনপিই গঠন করবে: নিতাই রায়

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সকল ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপিই সরকার গঠন করবে এবং সকল সমস্যার সমাধান করবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবুবিস্তারিত পড়ুন