রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলমান, মহারাষ্ট্রে গ্রেফতার ৮

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের ও কোনগাঁও এলাকা থেকে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, বিদেশী নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করাবিস্তারিত পড়ুন

বড়দিনে আতশবাজি-পটকা-ফানুশ ওড়ানো নিষিদ্ধ

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষিদ্ধের কথা বলা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উদযাপিত হবে। এই অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টাবিস্তারিত পড়ুন

বড়দিনের নিরাপত্তার দায়িত্বে সোয়াট-স্পেশালাইজড ইউনিট : সিটিটিসি প্রধান

বড়দিন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম বলেছেন, উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরী’স ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিটিটিসি প্রধান বলেন, ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর বিএনপি’র র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন রাজু ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসান হাদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিস্তারিত পড়ুন

তাৎক্ষণিক মন্তব্য নেই

হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার কূটনৈতিক চিঠি পেয়েছে দিল্লি

ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতীয় কর্তৃপক্ষ। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ সম্বলিত একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর দক্ষিণ থানা শিবিরের উদ্যোগে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সদরের ৬নং ভোমরা ইউনিয়নের গয়েশপুরে ৭টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ৬নং ভোমরা ইউনিয়ন আমীর আনোয়ার কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। খেলাটি পরিচালনাবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। সাক্ষাতে প্রধান উপদেষ্টা আবদুলায়ে সেককে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তার কর্মকালীন সময়ে বাংলাদেশের অবকাঠামো, সেবা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলোর জন্য অবদান রেখেছেন বলে অভিমত ব্যক্ত করেন। এসময় সেক জানান, ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় ১.২ বিলিয়ন ডলারের তিনটি অর্থায়নবিস্তারিত পড়ুন

সংস্কার চাইলে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে : মির্জা ফখরুল

সত্যি সত্যি পরিবর্তন চাইলে, সংস্কার চাইলে আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত শীবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিএনপির এই নেতা ১৯৭১ সাল থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাসের সারমর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। সংস্কার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারবিস্তারিত পড়ুন

শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল

‘আগামী বছর থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’-এমন একটি তথ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ জানাতে থাকেন শিক্ষকরা। সেসময় শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্যটি ভুয়া বলে জানালেও শিক্ষকদের মধ্যে উৎকণ্ঠা কাটেনি। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা দেখলে সেই উদ্বেগ কেটে যাবে। প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি বহালবিস্তারিত পড়ুন

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পিলখানার বিজিবি সদরদপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা সব সময় চেয়েছেন বিডিআর একটা কমিশন হোক। রোববার রাতে কমিশনটিতে প্রধান উপদেষ্টা সই করে দিয়েছেন। কমিশনের সদস্য সংখ্যা সাতজন। কমিশনে রয়েছেন- বিজিবিরবিস্তারিত পড়ুন